বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১৬ ই মার্চ….খোয়াই তথা রাজ্যের সাহিত্য সাময়িকী এবং সাংস্কৃতিক সংগঠন সৈনিক-এর খোয়াই জেলার উদ্যোগে প্রয়াত বিজ্ঞান শিক্ষক , কবি ও সমাজ দরদী মানিক লাল দাসের শ্রদ্ধাঞ্জলি উদযাপন উপলক্ষে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার খোয়াই শ্যামাপ্রসাদ স্মরনি সংলগ্ন একটি বেসরকারি হোটেলের দ্বিতল ভবনের মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সাহিত্য সাময়িকী সৈনিক এর বিশেষ সংখ্যা প্রকাশ অনুষ্ঠানকে স্বাগত জানিয়ে সাহিত্য ও সংস্কৃতির এক সুন্দর মিলনমেলা গড়ে ওঠে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উওর পূর্ব ভারতের বিশিষ্ট নাট্যকার, নির্দেশক, অভিনেতা নীরেন্দ্র ঘোষ। সভাপতিত্ব করেন প্রাণতোষ রাহা । এছাড়া উপস্থিত ছিলেন সৈনিক এর বর্তমান সম্পাদক হরিপদ চক্রবর্তী এবং প্রয়াত শিক্ষকের সহধর্মিণী শ্রী মতি দিপ্তী দেব। অতিথিরা সাংস্কৃতিক পরিমণ্ডলে সাহিত্য সাময়িকীর তাৎপর্য ও সমাজে সম্প্রীতির বার্তা তুলে ধরেন। অনুষ্ঠানে খোয়াই সহ জেলার বিভিন্ন কবি, সাহিত্যিক, সাংবাদিক সংগীতশিল্পী ও তাঁদের বিভিন্ন পরিবেশনার মাধ্যমে বসন্তের
আনন্দ ও প্রকৃতির নব জাগরণের বার্তা তুলে ধরাহয়। প্রয়াত কবি সাহিত্যিকের জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ও আবৃত্তির মাধ্যমে শিল্পীরা উপস্থিত শ্রোতাদের তথা দর্শকদের মুগ্ধ করেন। কবির প্রতি পারস্পরিক ভালোবাসা, সম্প্রীতি এবং সাহিত্য সাময়িকীর প্রকাশনা ঘিরে এই আয়োজন নতুন জীবনের প্রতীক ও শান্তির বার্তা বহন করে। প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সর্বাঙ্গীণ সার্থকতা লাভ করে। উল্লেখ্য অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন শিক্ষক প্রদীপ চক্রবর্তী পুরো অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল কবির সুহৃদ অভিন্ন হৃদয় বন্ধু বিশিষ্ট কবি সাহিত্যিক দীপাল ঘোঘ ও শেখর চক্রবর্তীর পৃষ্ঠপোষকতায়।



