বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৯ই মার্চ….. রবিবার দিনটি ছিল টি টুয়েন্টি বিশ্বকাপ খেলার দিন ।এই দিন। সন্ধ্যা রাতে মাত্র ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে খালি বাড়ির সুযোগ নিয়ে খোয়াই এর রামচন্দ্রঘাট বাজার এলাকায় এক দুঃসাহসিক চুরি সংগঠিত করল চোরের দল। ঘটনার বিবরণে প্রকাশ রবিবার সন্ধ্যায় আন্তর্জাতিক টি-টুয়েন্টি ক্রিকেটের চূড়ান্ত পর্যায়ের খেলা চলছিল। রবিবার দিনটিতে গোটা ভারতবর্ষের পাশাপাশি খোয়াই শহর এবং তার শহরতলী এলাকার মানুষ অনেকটাই ব্যস্ত ছিল এই চূড়ান্ত পর্যায়ের খেলাকে উপভোগ করার জন্য । তারই সুযোগ নিয়ে এক চতুর চোরের দল সন্ধ্যা প্রায় সাতটা নাগাদ রামচন্দ্র ঘাট বাজার সংলগ্ন মতি গোপের বাড়িতে হানা দিয়ে তাদের ঘড়ের বিভিন্ন আসবাবপত্র ভেঙে ১০ ভরি স্বর্ণ এবং নগদ দেড় লক্ষ টাকা চুরি করে নিয়ে যায় । সূত্র মারফত জানা যায় গতকাল সন্ধ্যা সাড়ে ৬ টা ৩০ মিনিট নাগাত মতি গোপের স্ত্রী বাড়ি থেকে বাজারে আসেন এবং উনার আসার ১৫ মিনিট পরেই তার ছেলে বাড়িতে যায় তারই মাঝে এক দল চোর হানা দিয়ে সবকিছু লুট করে নিয়ে যায়। বাড়িতে গিয়ে এইরকম অবস্থা দেখে মতি গোপের ছেলে চিৎকার চেঁচামেচিতে স্থানীয় এলাকার লোকজন জড়ো হতে থাকেন। পরবর্তীতে পুলিশকে খবর দেওয়া হয়। এই ঘটনাটি নিয়ে স্থানীয় রামচন্দ্র ঘাট বাজার এলাকার ব্যবসায়ীরা সহ এলাকার লোকজন হতভম্ব হয়ে যায়। এত স্বল্প সময়ে অর্থাৎ মাত্র ১৫ থেকে ২০ মিনিট সময়ের মধ্যে ঘরের দরজার তালা ভেঙে আলমারি ভেঙ্গে নগদ অর্থ এবং স্বর্ণালংকার কিভাবে নিয়ে গেল চোরের দল। এই বিষয়টি নিয়ে স্থানীয় এলাকার লোকজনের মধ্যে গুঞ্জন শুরু হয়েছে। এতটাই কৌশল অবলম্বন করা হয়েছে যে মাত্র ১৫ থেকে ২০ মিনিট সময়ের মধ্যে চুরি কান্ডটি ঘটিয়ে ফেলে চোরের দল!সেটা নিয়েই বিভিন্ন মহলের মধ্যে প্রশ্নের দানা বাঁধতে শুরু করেছে। রামচন্দ্র ঘাট বাজার থেকে মাত্র ২০ মিটার দূরে একেবারে রাস্তার পাশে তার বাড়ি চুরি হওয়া মতি গোপের বাড়িটি। এত লোকজনের মাঝে এবং ঘণ বসতির বাড়ির ঘরের মধ্যে এবং বাজার ভর্তি লোকজনের মধ্যে দিয়ে এত বড় দুঃসাহসিক চুরির ঘটনা সংঘঠিত করল চোরের দল সেটা কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিশ প্রশাসনকেও ভাবিয়া তুলছে। তবে এই দুঃসাহসিক চুরির বিষয়টি নিয়ে রামচন্দ্র ঘাট এলাকাতে চাঞ্চল্য ছড়িয়ে পরেছে। চুরির ঘটনা খবর পেয়ে তৎক্ষণাৎ খোয়াই থানার ওসি কৃষ্ণ ধন সরকারের নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায় । পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছেন বলে জানা যায়। এই চুরির ঘটনার পর পরিবারের লোকজন মানসিকভাবে ভেঙ্গে পড়েন । তবে সূত্র মারফত জানা যায় এই দুঃসাহসিক চুরির ঘটনাটি নিয়ে পুলিশ বিষয়টিকে হালকাভাবে নিচ্ছেন না। এই চুরির কান্ডের বিষয়ে পুলিশের তীক্ষ্ণ তল্লাশি চলবে বলে সূত্র মারফত খবর রয়েছে।



