বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৫ই মার্চ…..বৃহস্পতিবার সকালে খোয়াই রামচন্দ্র ঘাট এলাকার বিজেপির যুব মোর্চা সংগঠনের সভাপতি রুপক ঘোষের বাড়িতে গিয়ে তার উপর তিপরা মথা দলের লোকেরা আক্রমণ করেন বলে রামচন্দ্র ঘাট মন্ডলের কর্মকর্তারা অভিযোগ করে খোয়াই থানায় একটি মামলা করেন। অপর দিকে তিপরা মথা দলের বিরুদ্ধে লাগানো এই অভিযোগক কে মিথ্যা বলে খন্ডন করলেন ঐ এলাকার মথার কর্মীরা।
ঘটনার বিবরণ দিতে গিয়ে রামচন্দ্রঘাট মন্ডলের সম্পাদক মনোজ দাস ও মন্ডল সভাপতি সুকেশ দেববর্মা বিস্তারিতভাবে জানান যে আগামী ৮ই মার্চ রামচন্দ্র ঘাট মন্ডলের উদ্যোগে একটি বাইক রেলি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই বাইক রেলিকে বানচাল করার জন্যই নাকি রামচন্দ্র ঘাট মন্ডলের যুব মোর্চার সভাপতি রূপক ঘোষের উপর আক্রমণ সংঘটিত করেন তিপরা মথা দলের কর্মীরা। এখানে একটি প্রশ্ন উঁকি মারছে সবার মনে যে কেনই বা তিপরা মথা দলের লোকেরা তার বাড়িতে গিয়ে তাকে আক্রমণ করবে। রুপক ঘোষকে যদি মরধোর করতেই হয় তাহলে তার বাড়িতে কেন করবে রুপক ঘোষকে মারধর করতে হলেত যে কোন সময় তারা রাস্তা ঘাটেই তা করতে পারত। তবে রুপক ঘোষের সাথে হওয়া ঘটনাটির আসল সত্যটাকি তা সবাই বুঝে গেছে এটি একটি প্রপাগান্ডা।যদিও সুত্র মারফত খবর ছিল নিগু বাণিজ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করেই এই মারপিটের ঘটনা। মন্ডল সভাপতি সুকেশ দেববর্মা এবং মন্ডল সম্পাদক মনোজ দেব জানিয়েছেন বাইক রেলিকে বাণচলের জন্য এই ঘটনা। গোটা ঘটনাটি নিয়ে খোয়াই থানাতে একটি মামলা প্রদান করা হয়। অপরদিকে এই ঘটনার তীব্র বিরোধিতা করেন ঐ এলাকার তিপরা মথা দলের কর্মীরা। এবং এই দিন বিকেলে সাংবাদিকদের ডেকে মথা দলের কর্মীরা জানান যে ওরা বৃহস্পতিবার সকালে গিয়ে ছিল রুপক ঘোষের বাড়িতে ঠিকেদিরি কাজের বিষয়ে কিছু কথা বলতে যাতে করে সবাই সম বন্টনে কাজ করতে পারে। এই বিষয়ে উভয়ের মধ্যে যখন বার্তালাপ চলছিল তখন রুপক ঘোষে নাকি উত্তেজিত হয়ে তার বাড়িতে আগত ঠিকেদারি বিষয়ে আলাপ কারিদের সাথে দূর্ব্যবহার করে এবং একটি সময় ব্যাপক উত্তেজিত হয়ে রুপক ঘোষ উনার বাড়িতে আগতদের মারধর করতে থাকে। তাতে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয় তাতে রুপক ঘোষ আঘাত পান ।এই ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েক জন আহত হয়েছেন বলে জানা যায়। এবং এই ঘটনার পর রুপক ঘোষকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য।এর পর রুপক ঘোষকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রুপক ঘোষ এবং রামচন্দ্র ঘাট মন্ডলের বক্তব্য এই ঘটনার পেছনে রয়েছে তিপরা মথা দলের কর্মীরা।আর এই অভিযোগকে খন্ডন করলেন ঐ এলাকার তিপরা মথা দলের কর্মীরা।তিপরা মথা দলের কর্মীদের বক্তব্য রুপক ঘোষের বাড়িতে গিয়েছিলেন তার ঠিকেদারির বিষয়ে আলাপ আলোচনা করতে। তাতে একটি ঘটনা ঘটে আর সেই ঘটনাকে রাজনৈতিক মোর দিতে সমস্ত দোষ তিপরা মথা দলের বিরুদ্ধে প্রচার করছে রামচন্দ্র ঘাট মন্ডলরের বিজেপির কর্মীরা যা সম্পূর্ণ মিথ্যা প্রচার বলে অভিমত ব্যক্ত করেন তিপরা মথার কর্মীরা।



