বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৫ই মার্চ….১৬ বছরের এক নাবালিকা মেয়েকে বাড়ি থেকে বল পু্র্বক তুলে নিয়ে গিয়ে গন ধর্ষণ করার অভিযোগে ৫ যুবককে আটক করে খোয়াই বাইজাল বাড়ি থানার পুলিশ বৃহস্পতিবার দুপুরে। ঘটনার বিবরন দিয়ে বাইজাল বাড়ি থানার ওসি যুগল ত্রিপুরা জানান বৃহস্পতিবার সকাল ১১টায় ১৬ বছরের এক নাবালিকা মেয়ের পিতা ,মাতা থানায় এসে একটি মামলা করেন যে তাদের ১৬ বছরের নাবালিকা মেয়েকে ৫ যুবক মিলে বুধবার রাত নয়টা নাগাদ তাদের মেয়েকে ঘড় থেকে ডেকে এনে বল পূর্বক তুলে নিয়ে যায়। এবং লাবন্য চৌধুরী পাড়া স্কুলের পেছনের রাবার বাগানে তাদের নাবালিকা মেয়েকে নিয়ে গিয়ে গন ধর্ষণ করে সেই পাঁচ যুবক।এরা হল বিশাল দেববর্মা ২৪, ইলেন্স দেব বর্মা ২২, বাপি দেববর্মা ২৩, খাচাঙ্গ দেববর্মা ২২, তুসার দেববর্মা ২৪ তাদের সবার বাড়ি হাতিমাড়া এলাকায়।শেষে নাবালিকা মেয়ের পিতা মাতার অভিযোগ মূলে বাইজাল বাড়ি থানার পুলিশ অভিযুক্ত ৫ ধর্ষন কারিকে গ্রেপ্তার করে নিয়ে আসে বৃহস্পতিবার দুপুরে।



