Sunday, March 1, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদপাচার কালে খোয়াই সীমন্ত এলাকা বড় বাঘাই থেকে ছয়টি গরু সহ এক...

পাচার কালে খোয়াই সীমন্ত এলাকা বড় বাঘাই থেকে ছয়টি গরু সহ এক ব্যক্তিকে আটক করল পুলিশ।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৮শে ফেব্রুয়ারি….. পাচার কালে খোয়াই সিমান্ত এলাকা বড় বাঘাই থেকে ছয়টি গরু সহ এক ব্যক্তিকে আটক করে পুলিশ।ঘটনার বিবনে জানা যায় শনিবার দুপুর নাগাদ খোয়াই সিংঙ্গিছড়া এলাকার বড় বাঘাই এলাকার ২০৮ নং জাতীয় সড়কের পাশের জঙ্গলে ছয়টি গরু ও এক ব্যক্তিকে দেখে সন্দেহ হয় এলাকার জনগণের। পরবর্তীতে তারা পুলিশকে খবর দেয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন মহলের থেকে প্রশ্ন উড়ছে কেন এই গরুগুলি এখানে আনা হলো। এবং এর পেছনে কি কারণ রয়েছে ।সীমান্ত এলাকা দিয়ে এই গরুগুলিকে পাচারের উদ্দেশ্যে আনা হয়েছে কিনা খতিয়ে দেখতে সীমান্ত রক্ষী বাহিনীর পক্ষ থেকে ছয়টি গরু সহ সুমন সুত্র ধর নামে সিংঙ্গিছড়া এলাকার এক ব্যক্তিকে আটক করেন তারা। পরবর্তীতে তারা সেই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেয়।এই বিষয়ে সমস্ত ঘটনাটি নিয়ে খোয়াই থানার ওসি কৃষ্ণ ধন সরকার বিস্তারিতভাবে জানিয়েছেন বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে এই গরু গুলিকে এখানে জড়ো করা হয়। এবং রাতের অন্ধকারে গরুগুলোকে পাচারের পরিকল্পনা ছিল বলে জানান খোয়াই থানায় ওসি কৃষ্ণধন সরকার।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twenty − fourteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য