বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২২শে ফেব্রুয়ারি….আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে ২২শে ফেব্রুয়ারি রবিবার সকাল ১১টায় খোয়াই শ্যামাপ্রসাদ স্মরনি সংলগ্ন স্বপ্নপুরী অতিথি নিবাসের কনফারেন্স হলে অনুষ্ঠিত হল মৈত্রী সংসদ, প্রকাশনা মঞ্চ এবং আজকের ভাষা এই তিনটি সাহিত্য সংঘটনের উদ্যোগে ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে ২২শে ফেব্রুয়ারি রবিবার স্বপ্নপুরীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন অনুষ্ঠানটি। এই অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা,সমাজ সেবি বিনয় দেববর্মা , অভিজিৎ দত্ত ভৌমিক সহ রাজ্যের বিভিন্ন জায়গায় থেকে আগত এক শতাধিক কবি সাহিত্যিকরা।এই অনুষ্ঠানে রাজ্যের শত কবিদের নিয়ে শত কবিতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি সু সম্পন্ন হয়।এর মাধ্যমেই ভাষা শহীদদের স্মরণ ও শ্রদ্ধান্জলি প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা মাতৃভাষার মাহীত্য নিয়ে আলোচনা করেন।প্রত্যেকেরই মাতৃভাষা দুর্গন্ধের সমান। প্রত্যেকের মাতৃভাষার যদি উন্নতি হয় তাহলে সামাজিক এবং সাংস্কৃতিক দিক দিয়ে উন্নতি ঘটবে।তাই তিনটি সংস্থা মিলে এ বছর বড় আঙ্গিকে অনুষ্ঠানটি করা হচ্ছে।২০০১ সালে ২১শে ফেব্রুয়ারির দিনটিতে প্রথম আজকের ভাষা নামক সাহিত্য সংঘটনের সুচনা করা হয়েছিল। সেই মুতাবেক এই রজত জয়ন্তী বর্ষ অর্থাৎ সংস্থার ২৫ বছর পূর্ণ হলো।তাই এই বছর অনুষ্ঠানটিকে জাঁকজমক ভাবে করা হচ্ছে।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৈত্রী সংসদ এর সভাপতি ডঃ দেবব্রত … প্রকাশনা মঞ্চের সভাপতি শ্রীমতি নিয়তি রায় বর্মন, আজকের ভাষার ফাউন্ডার দীপেন নাথ শর্মা এবং সংস্থার উপদেষ্টা মন্ডলীর সদস্য অভিজিৎ দত্ত ভৌমিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানের মঞ্চে ত্রিধার নামক একটি ত্রৈমাসিক সাহিত্য পত্রের ও উৎভোধন করা হয়।এই সাহিত্য পত্রের সভাপতি হলেন যশ পাল সিং এবং সম্পাদক হলেন অনিমেষ ঋষি দাস। এছাড়াও রাজ্যের বিভিন্ন জায়গায় থেকে আগত শতাধিক বিশিষ্ট কবি সাহিত্যিকরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে জানান আজকের ভাষা সংস্থার ফাউন্ডার দীপেন নাথ শর্মা।আগত শতাধিক কবি সাহিত্যিকরা তাদের লেখা ভাষা শহীদদের প্রতি এবং মাতৃভাষার উপর লেখা বিভিন্ন কবিতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানটিকে আনন্দ মুখরিত করে তোলেন। পাশাপাশি কবি সাহিত্যিকরা শ্রুতি নাটক পাঠ করে শোনান। এবং উক্ত তিনটি সাহিত্য সংঘটনের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেক কবি সাহিত্যিকদের হাতে মেমেন্টো তুলে দেওয়া হয়।



