Tuesday, February 17, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদএই প্রথম ১০০৮ প্রকার উপাদান দিয়ে রাত ভর শিবের রূদ্রাভিষেক অনুষ্ঠানটি সম্পন্ন...

এই প্রথম ১০০৮ প্রকার উপাদান দিয়ে রাত ভর শিবের রূদ্রাভিষেক অনুষ্ঠানটি সম্পন্ন হয় খোয়াই সিংঙ্গিছড়া এলাকাতে।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১৬ ই ফেব্রুয়ারি……খোয়াইতে এই প্রথম সারারাত ব্যাপী অনুষ্ঠিত হল শিবের মহা রুদ্রাভিষেক।
রবিবার দিনটি ছিল মহা শিবরাত্রি ব্রত পালনের দিন।এই দিনটিকে কেন্দ্র করে খোয়াই সিংঙ্গিছড়া এলাকার বাসিন্দা তাপস দেব সরকারের বাড়িতে অনুষ্ঠিত হল রাজ্য বাসির সুখ ,সান্তি,সমৃদ্ধির ও বৃদ্ধির লক্ষে সারারাত ব্যাপী মহাশিব রাত্রি রূদ্রাভিষেক। রাজ্যে এই প্রথম শিব ভক্ত বাবাজী শ্রী গুরুজী কিশোর গোস্বামীর পরিচালনায় ১০০৮ টি উপাদান দিয়ে শিবরাত্রির রাতে খোয়াই সিংঙ্গিছড়া স্থিত তাপস দেব সরকারের বাসভবনে অনুষ্ঠিত হল সারা রাত ব্যাপি শিবের রূদ্রাভিষেক অনুষ্ঠান। এইদিন এই পূন্য অভিষেক করা হয় সহস্র ধারা এবং ১০০৮ টি সামগ্রী দিয়ে। এরমধ্যে রয়েছে ৬৩ প্রকারের দুগ্ধ, ৫১প্রকার ফল,২৬৪টি সর্ব তীর্থের জল ও মাটি। এছাড়াও রয়েছে ৩৮৪ প্রকারের মহা ঔষধের জড়ি বুটি।১৮ টি নদীর জল সহ আটলান্টিক ও বঙ্গোপসাগরের জল কৈলাশের মানস সরোবরের জল সহ ২১ ঘাটের জল ও এই রূদ্রাভিষেকে ব্যবহার করা হয়।৬৯ প্রকারের নবরত্ন,১৬ প্রকারের রূদরাক্ষ,৮ প্রকারের ধাতু,৫১ প্রকারের মিষ্টি এবং ১০৮ প্রকারের বিভিন্ন শাকসবজি সহ সর্ন,রূপো, হীরা,মানিক্য ইত্যাদি দিয়ে শিবের রূদ্রাভিষেক করেন বাবাজী শ্রী কিশোর গোস্বামীর। রবিবার সন্ধ্যা সাতটায় এই রূদ্রাভিষেক শুরু হয় এবং শেষ হয় সোমবার সকাল ৭টা ৩০মিনিটে। অর্থাৎ টানা র১২ ঘন্টা ধরে চলে এই রূদ্রাভিষেক অনুষ্ঠানটি যা ছিল খোয়াই এর জন্য এক ঐতিহাসিক দিন।এই রূদ্রাভিষেক কে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে ব্যাপক প্রচার করাহয় এবং সমস্ত খোয়াই বাসির উপস্থিতি কামনা করেন।এই ঐতিহাসিক রূদ্রাভিষেক দেখতে রবিবার রাতে খোয়াই সিঙ্গিছড়া তাপস দেব সরকারের বাসভবনে সাধারণ জনগণ থেকে সুরু করে খোয়াই সহরের বিভিন্ন গন্যমান্য ব্যাক্তিবর্গরাও এই রূদ্রাভিষেক দেখতে ভিড় জমান। এর মধ্যে এই শিব রূদ্রাভিষেক অনুষ্ঠানে শিবের মাথায় জল ঢালতে উপস্থিত খোয়াই মন্ডল সভাপতি অনুকূল দাস।এছাড়া প্রাক্তন মন্ডল সভাপতি সুব্রত মজুমদার এবং পঞ্চায়েত সমিতির প্রাক্তন চেয়ারম্যান তাপস কান্তি দাস ও শিবের মাথায় জল ঢেলে আশির্বাদ গ্রহণ করেন।এই রূদ্রাভিষেক দেখতে রবিবার সন্ধ্যায় সেখানে উপস্থিত ছিলেন খোয়াই জিলা পরিষদের সভাধিপতি শ্রীমতি অপর্ণা সিংহ রায় সহ অন্যান্যরা। পাশাপাশি শিব ভক্তদের ভিড় ও চোখে পড়ার মতো। এই রূদ্রাভিষেক কে কেন্দ্র করে আগত সমস্ত ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা ও করা হয়েছিল। এই বিষয়ে বাবাজী শ্রী কিশোর গোস্বামী বলেন খোয়াই ও রাজ্যবাসীর সুখ সমৃদ্ধির স্বার্থে এই ধরনের বিশেষ শিবের রূদ্রাভিষেক অনুষ্ঠানটি কথা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ten + 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য