বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১৩ই ফেব্রুয়ারি..….রাজ্যের বিভিন্ন জায়গায় থেকে গাজা পাচার কারীরা গাজা পাচারের জন্য নিত্যদিন বিভিন্ন পন্থা অবলম্বন করে বহিরাজ্যে গাজা পাচারের জন্য চেষ্টা করে যাচ্ছে। কোন সময় সফল হয় আবার অনেক সময় বিশাল পরিমাণে গাজা পাচার করতে গিয়ে লক্ষ কোটি টাকার গাজা আটক করে পুলিশ। রাজ্য গাজার চাষিরা তার সঠিক মূল্য পায়না বলেই সেই গাজাকে বহিরাজ্যে পাচার করে অধিক মুনাফা লাভের জন্য।এবং গাজার মূল্য বহিরাজ্যে ব্যাপক এর পাশাপাশি তার চাহিদা ও রয়েছে। এছাড়া প্রকৃতগত ভারে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় গাঁজা চাষের জন্য ব্যাপক পরিমাণে উপযুক্ত উর্বর জমি থাকার কারণে গাজা চাষিরা ব্যাপক পরিমাণে চাষ করে থাকেন। এবং সেই গাজা পরিপক্ক হলে তা অধিক মূল্যে বিক্রির জন্য বহিরাজ্যে পাচার করা হয়।আর পাচার কালে তখনই ধরা পরে পুলিশের হাতে।তেমনই ভাবে
শুক্রবার বিকেলে গোপন সূত্রের ভিত্তিতে খোয়াই থানায় একটি খবর আসে যে একটি গাড়ি করে কমলপুর থেকে আগরতলার উদ্দেশ্যে গাঁজা পাচার হচ্ছে। সেই খবরে ভিত্তিতে খোয়াই থানার মোবাইল অফিসার তথা এস আই ফ্রান্ছিস সহ অন্যান্য পুলিশ অফিসার এবং ওসি কৃষ্ণধন সরকার সহ অন্যান্য পুলিশরা খোয়াই এর ২০৮ নং জাতীয় সড়কের বাড়বিল এলাকায় বিভিন্ন যানবাহনে তল্লাশি শুরু করে।তখন তল্লাসি চলাকালীন TR01 L 3923 নম্বরের একটি সাদা রংএর মারূতী কম্পানির সুইফ্ট ডিজেয়ার গাড়িটিতে তল্লাসি চলাকালীন সময়ে ঐ গাড়ি থেকে বিভিন্ন পেকেটের ১২১ কেজি শুকনো গাজা উদ্ধার করে। পাশাপাশি গাড়ির চালক ও একজন সহযোগীকে আটক করে পুলিশ। তারা হল জয়ন্ত সরকার এবং জেনুরি রুদ্র পাল তাদের বাড়ি আগড়তলা আমতলী এলাকার বাসিন্দা বলে জানান খোয়াই থানায় ওসি কৃষ্ণধন সরকার। এবং এই গাজার বাজার মূল্য আট থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে বলে জানান খোয়াই থানায় ওসি কৃষ্ণধন সরকার। পুলিশ আটক কৃত দুই যুবকের বিরুদ্ধে এন ডি পি এস ধারায় মামলা গ্রহণ করে তাদেরকে গ্রেফতার করেছে।



