Saturday, February 7, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদবিধান শিশু উদ্যান মেধা অন্বেষার সাজেশান বিতরন কর্মসূচি সম্পন্ন

বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার সাজেশান বিতরন কর্মসূচি সম্পন্ন

অন্যান্য বৎসরের ন্যায় এবারও অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের ৮ টি জেলার দুঃস্থ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে বিনামুল্যে সাজেশান বই বিতরন করা হয় বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে। শনিবার ছিল সমাপ্তি অনুষ্ঠান। প্রথমে সিপাহীজলা জেলার বিশালগড় দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বই বিলি সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক উজ্জ্বল দাস। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার, বিদ্যালয় পরিচালন কমিটির চেয়ার ম্যান জিতেন্দ্র সাহা, সংস্থার পক্ষে মনোজ রায়, পঙ্কজ রায় মৃনাল ঘোষ ও মৌমিতা মজুমদার। এরপর বাণীবিদ্যাপীঠ দ্বাদশ শ্রেনি বালিকা বিদ্যালয়ে বই বিলি করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার, সায়েন্স এন্ড ট্যাকনোলজির অঞ্জন সেনগুপ্ত, সহকারী প্রধান শিক্ষিকা দীপ্তি দেববর্মা, বিদ্যালয় পরিচালন কমিটির ভাইস চেয়ারম্যান কমল রায় চৌধুরি এবং বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার রাজ্য কনভেনার মনোজ রায়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার গোমতী জেলার পেট্রন তথা বিধায়ক জিতেন্দ্র মজুমদার ছাত্রীদেরকে সাজেশান পড়ার পাশাপাশি পুরো বই পড়ার পরামর্শ দেন সঙ্গে রাজ্যকে বৃক্ষরোপনের মাধ্যমে সবুজ রাখার পরামর্শ দেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য