Saturday, February 7, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদতেলিয়ামুড়া জেলা কংগ্রেসের উদ্যোগে এম জি এন রেগাকে পুনর্বহালের দাবিতে খোয়াই জেলা...

তেলিয়ামুড়া জেলা কংগ্রেসের উদ্যোগে এম জি এন রেগাকে পুনর্বহালের দাবিতে খোয়াই জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৬ই ফেব্রুয়ারি….তেলিয়ামুড়া জেলা কংগ্রেসের উদ্যোগে শুক্রবার দুপুর বারোটায় এম জি এন রেগার পুনর্বহালের দাবিতে এক ডেপুটেশন প্রদান করেন খোয়াই জেলা শাসক রজত পন্থের কাছে। শুক্রবার দুপুরে প্রথমে খোয়াই কংগ্রেস ভবন থেকে একটি মিছিল বের হয়।এরপর মিছিলটি খোয়াই সুভাষ পার্ক নৃপেন চক্রবর্তী এভিনিউ হয়ে সুভাষ পার্কের উপর দিয়ে গিয়ে শেষে জেলা শাসকের অফিসের সামনে মিছিলটি সমাপ্ত হয়।মূলত এম জি এন রেগার নাম পরিবর্তন এবং এই প্রকল্পের জন্য নতুন আইন প্রণয়ন এই বিষয়গুলোর উপর ভিত্তি করে অর্থাৎ পুরনো আইনকে বহাল তবিয়তে রাখার জন্য শুক্রবার এই ডেপুটেশন প্রদান । এই ডেপুটেশন প্রদান কালে পাঁচ জনের একটি প্রতিনিধি দল খোয়াই জেলাশাসক রজত পন্থের নিকট ডেপুটেশন প্রদান করেন।এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া জেলা কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ ভট্টাচার্য, এছাড়া ছিলেন শব্দ কুমার জমাতিয়া, কার্তিক দেবনাথ, অশোক বৈদ্য শিবচন্দ্র দেববর্মা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তেলিয়ামুড়া জেলা কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ ভট্টাচার্য বলেন রেগার আগের আইন বহাল রাখার জন্যই আজকের এই ডেপোটেশন এবং বিক্ষোভ প্রদর্শন করেন তারা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

20 − 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য