বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৬ই ফেব্রুয়ারি..…. ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুক্রবার সকালে খোয়াই সরকারি ইংরেজি মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।শুক্রবার সকাল ১১ টা নাগাদ ছাত্র-ছাত্রীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এই দিন অনুষ্ঠানে কটি গাছে জল সিঞ্চনের মাধ্যমে এবং পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। উৎভোধক হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা,খোয়াই মহকুমা শাসক নির্মল কুমার ঝা,ক্রিড়া ও যুব বিষয়ক দপ্তরের আধিকারিক কমলেন্দু শীল, স্কুলের প্রধান শিক্ষক রতন দেববর্মা, বিশিষ্ট সমাজসেবী প্রণব বিশ্বাস, পুর পরিষদের কাউন্সিলর ঊষা রানী সিনহা, মৃত্যুঞ্জয় নাথ শর্মা, ঝরনা দেব বিশ্বাস, শারীর শিক্ষক অজয় ভট্টাচার্য, স্কুলের শিক্ষক রকসন দাস সহ অন্যান্যরা। এই দিন বক্তব্য রাখতে গিয়ে উৎভোধক তথা খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশীষ নাথ শর্মা বলেন, খেলাধুলায় ত্রিপুরার ছাপ লাগছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং ক্রীড়া মন্ত্রী বরাবর খেলাধুলাকে উৎসাহিত করতে বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে। পাশাপাশি খেলোয়ারদের উৎসাহিত করছে। আউটডোরের পাশাপাশি ইনডোর গেম কেউ সমান গুরুত্ব দিচ্ছে। ইতিমধ্যে ২ কোটি টাকা পেয়ে ইন্ডোর স্টেডিয়াম খোয়াইতে গড়ে উঠছে। খেলাধুলায় রাজ্যের পাশাপাশি খোয়াইয়ের নামক উজ্জ্বল করতে ছাত্র-ছাত্রীদের আহ্বান রাখেন তিনি। এবং এও বলেন খেলাধুলা করলে যেমন মন মানসিকতা ভাল থাকে তেমনই শারীরিক গঠন ও দৃঢ় হয়। পাশাপাশি খেলাধুলার সাথে জড়িত থাকলে ছাত্র ছাত্রীরা বিপথে চালিত হবেনা। বিশেষ করে ছাত্র ছাত্রীরা নেশার কবল থেকে রক্ষা পাবে যদি তারা সর্বদা মাঠমুখি থাকে।তাই সবার প্রতি আহ্বান রাখেন যাতে ছাত্র ছাত্রীরা খেলাধুলায় মনোনিবেশ করে এবং ভবিষ্যতে একজন ভালো মানুষ এবং ভালো খেলোয়াড় তৈরি হতে পারে। শেষে অনুষ্ঠানের অতিথিবৃন্দ্যরা বিভিন্ন বিভাগের খেলায় উৎতৃর্ন স্কুলের ছাত্র ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন।এই খেলার ফিল্ড মার্শাল ছিলেন স্কুলের শিক্ষক ডঃ আতিকুল ইসলাম।



