Thursday, February 5, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদতেলিয়ামুড়ায় BMS অনুমোদিত অটো ও বাস চালকদের জেলা সম্মেলন

তেলিয়ামুড়ায় BMS অনুমোদিত অটো ও বাস চালকদের জেলা সম্মেলন

গোপেশ রায়, তেলিয়ামুড়া

খোয়াই জেলার শ্রমজীবী মানুষের ঐক্যের ইতিহাসে যুক্ত হল নতুন অধ্যায়। ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত খোয়াই ত্রিপুরা বাস-জীপ চালক সংঘ ও খোয়াই ত্রিপুরা অটো রিকশা মজদুর সংঘ যৌথ উদ্যোগে মঙ্গলবার অনুষ্ঠিত হল প্রথম ত্রি-বার্ষিক জেলা সম্মেলন। তেলিয়ামুড়ার চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে আয়োজিত এই সম্মেলনকে ঘিরে কর্মীদের মধ্যে ছিল প্রবল উৎসাহ ও ব্যাপক উপস্থিতি। সম্মেলনের উদ্বোধন করেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। উদ্বোধনী ভাষণে তিনি শ্রমজীবী মানুষের অধিকার, সংগঠনের শক্তি এবং শ্রমিক কল্যাণে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। তাঁর বক্তব্যে উঠে আসে সংগঠিত শ্রমশক্তির গুরুত্ব ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী। তিনি পরিবহণ ক্ষেত্রের শ্রমিকদের দৈনন্দিন সংগ্রাম ও সমস্যার বাস্তব চিত্র তুলে ধরে সংগঠনের ভূমিকার ওপর আলোকপাত করেন। দিনভর চলা এই সম্মেলনে শ্রমিক স্বার্থরক্ষা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সংগঠনের শক্তিবৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সম্মেলনের শেষ পর্বে সর্বসম্মতিক্রমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। অটো রিকশা মজদুর সংঘ: ২৫ সদস্যের নতুন কমিটি গঠিত হয়। সভাপতি নির্বাচিত হন সুশীল নমঃশূদ্র, সম্পাদক রাজীব সরকার। বাস ও জীপ চালক সংঘ ১৭ সদস্যের নতুন কমিটি গঠিত হয়। সভাপতি নির্বাচিত হন তপন দাস, সম্পাদক কাজল দেব। সম্মেলনের মাধ্যমে শ্রমিক ঐক্য ও সংগঠনের বার্তা আরও সুসংহত হল। উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে আগামী দিনে শ্রমিক আন্দোলন আরও শক্তিশালী হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four + 15 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য