Monday, March 16, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াইয়ের সংস্কৃতি সমন্বয় কেন্দ্রের উদ্যোগে পালিত হল সুকান্ত জন্ম জয়ন্তী অনুষ্ঠান

খোয়াইয়ের সংস্কৃতি সমন্বয় কেন্দ্রের উদ্যোগে পালিত হল সুকান্ত জন্ম জয়ন্তী অনুষ্ঠান

খোয়াই প্রতিনিধি ১৬ই আগস্ট…..কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য্যের ৯৭তম জন্ম জয়ন্তী সোমবার পালন করা হয় খোয়াইয়ে ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় কেন্দ্রের বিভাগীয় কমিটির উদ্যোগে।এদিন সকালে কবিগুরু পার্ক স্থিত পার্শ্বনাথ মুকুল ভবন প্রাঙ্গণে কবির প্রতিকৃতিতে ফুল ও মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।সংগঠনের কর্মকর্তাগণ ও সদস্য সদস্যারা ছাড়াও বিভিন্ন স্তরের সংস্কৃতিবান ও সুকান্ত অনুরাগী জন সহ অন্যান্য অংশের মানুষজন কিশোর কবির প্রতিকৃতিতে অন্তরের শ্রদ্ধা নিবেদন করেছেন।প্রাক্তন বিধায়ক পদ্ম কুমার দেববর্মা , পুর পরিষদের প্রাক্তন কাউন্সিলর বণবীর দেববর্মা, আলয় রায়, দশরথ দেব মেমোরিয়াল কলেজ ছাত্র সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদক নারায়ন নমঃদাস, সংস্কৃতি সমন্বয় কেন্দ্রের বিভাগীয় সহ সভাপতি উত্তম সিনহা ও বিভাগীয় সম্পাদক মণ্ডলীর সদস্য অতনু দত্ত সহ অন্যান্যরা কবির প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।শেষে কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য্যের সাহিত্য প্রতিভা ও তার কবিতার প্রতিবাদী বৈশিষ্ট্য সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেন অতনু দত্ত।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three × 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য