খোয়াই প্রতিনিধি ১৬ ই আগস্ট…..দীর্ঘদিন ধরে পূর্ব গনকি কলোনির রাস্তাটির অবস্থা খুবই বিপদজনক হয়ে রয়েছে,পাশাপাশি এই রাস্তাটিকে সংস্কার করে দেওয়ার জন্য দাবি তুলছিল এলাকা বাসি।কিন্তু তাদের দাবিকে মান্যতা দিচ্ছিলনা পূর্ত দপ্তর।শেষে এলাকা বাসি কোন পথ খুঁজে না পেয়ে ওই রাস্তাটিকে সংস্কারের দাবিতে বুধবার সকাল ৮ ঘটিকা থেকে পথ অবরোধে বসলো খোয়াই জাম্বুরা গ্রামের পূর্ব গনকি এলাকার লোকজন। তাদের দাবি পূর্ব গনকি গ্রামের গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডের রাস্তার অবস্থা খুবই বেহাল। এই রাস্তা দিয়ে লোক চলাচল করার মতন কোনো উপযোগী নেই। প্রতিনিয়ত হচ্ছে বিভিন্ন দুর্ঘটনা গর্ভবতী মা-বোনদের সাথে এমনকি স্কুলের কচি কাঁচারাও পর্যন্ত এই রাস্তার কারণে স্কুলে যেতে পারছে না।এই এলাকাতে দিয়ে চলাচল কারি জনগণ যখনই টমটম দিয়ে চলাচল করেন তখনই প্রতিনিয়ত দুর্ঘটনার স্বীকার হচ্ছেন বলে অভিযোগ করেন। তাই অনেকদিন ধরে এই রাস্তাটিকে সারাই করে দেওয়ার দাবি উঠলেও কর্তৃপক্ষ কোনোভাবেই কান দিচ্ছেন না।এমনকি এই রাস্তাটির সংস্কারের বিষয় নিয়ে বিভিন্ন পত্র পত্রিকায় বেশ কয়েকবার খবর ছাপা হলেও কর্তৃপক্ষের টনক নড়েনি।শেষে বাধ্য হয়ে বুধবার সকাল ৮ ঘটিকায় পূর্ব গনকি গ্রামের শতাধিক নারী পুরুষ মিলে জাম্বুরা বিদ্যাসাগর স্কুল সংলগ্ন খোয়াই চাম্পাহাওয়ার যাবার রাস্তায় পথ অবরোধে বসে দুপুর বারোটা পর্যন্তটানা ৪ ঘন্টা।এই পথ অবরোধ খবর পেয়ে খোয়াই থানার পুলিশ ছুটে এসে পথ অবরোধকারীদের সাথে কথা বলেও কোন কাজ হয়নি তাদের দাবি অবরোধ ততক্ষণ তুলবেন না যতক্ষণ না তাদেরকে লিখিতভাবে প্রতিশ্রুতি দেওয়া হবে পূর্ত দপ্তর থেকে রাস্তাটিকে সাড়াই করে দেওয়ার জন্য।এদিকে তিন ঘন্টা ধরে চলছে পথ অবরোধ অথচ এখন পর্যন্ত কোন আধিকারিকের দেখা নেই।শেষে ৪ ঘন্টা পথ অবরোধের পর দুপুর বারোটা নাগাদ ঘটনা স্থলে উপস্থিত হন পূর্ত দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার সুকান্ত পাল।অথচ উনি আসার আগে পূর্ত দপ্তরের বাস্তুকার সঞ্জীব দাস কে ফোন করে পাওয়া যায়নি উনার মোবাইল ফোনটি সুইচ অফ ছিল জানাযায় এই ঘটনার খবর পেয়ে তিনি ফোনের সুইচ অফ করে রেখে দিয়েছিলেন এই কারণে যদি ঘটনাস্থলে যেতে হয় তাহলে গ্রামের মানুষের রোষানলে পড়তে পারে সেই ভয়ে।শেষে পূর্ত দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার সুকান্ত পাল পথ অবরোধকারিদের সাথে কথা বলেন পূর্ব গনকি কলোনির ৩ নং ওয়ার্ডের বেহাল রাস্তাটি পরিদর্শন করে এসে অবরোধকারীদের কে আশ্বস্ত করেন যে আগামী ৭২ ঘণ্টার মধ্যেএই রাস্তা সংস্কারের কাজ শুরু করা হবে উনার এই শর্তে রাজি হয়ে পথ অবরোধকারীরা তাদের অবরোধ তুলে নেয়।অন্যদিকে অবরোধকারীরা একটি শর্ত রাখেন আগামী ৭২ ঘণ্টার মধ্যে যদি রাস্তাটি সংস্কারের কাজ সম্পন্ন না হয় তাহলে পুনরায় পথ অবরোধে বসবেন বলে এলাকাবাসী হুমকিও দেন জুনিয়ার ইঞ্জিনিয়ার কে।এখন দেখার বিষয় পূর্ত দপ্তর আগামী ৭২ ঘণ্টার মধ্যে এই সড়কের সংস্কারের কাজ কতটুকু সুসম্পন্ন করতে পারে সেটাই দেখার বিষয়।



