খোয়াই প্রতিনিধি ১৩ ই আগস্ট……৭৭ তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে খোয়াই সুভাষ পার্ক স্থিত কোহিনুর কমপ্লেক্স প্রাঙ্গণে রবিবার সকাল ১১ টায় খোয়াই সুভাষ পার্ক মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই প্রথম এক রক্ত দান শিবিরের আয়োজন করা হয়।উক্ত রক্তদান শিবিরের উদ্বোধন করেন খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা,এছাড়া রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস কান্তি দাস,খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসক সুপ্রিয়া দেববর্মা, খোয়াই সুভাষ পার্কমার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক উৎপল দেব,সভাপতি মিহির পাল চৌধুরী সহ মার্চেন্ট এসোসিয়েশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।এই রক্তদান শিবির আয়োজন করার বিষয়ে বলতে গিয়ে মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি মহির পাল চৌধুরী বলেন প্রতি বছর স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে সুভাষ পার্ক মার্চেন্ট এসোসিয়েশনের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠান পালন করা হয়।যেহেতু এ বছর ৭৭ তম স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে সারা দেশে ঘটা করে এই অনুষ্ঠানকে সামনে রেখে এই প্রথম খোয়াই সুভাষ পার্ক মার্চেন্ট এসোসিয়েশনের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় এবং তিনি আশা ব্যক্ত করেন এই রক্তদান শিবিরে ২৫ ইউনিট রক্ত সংগ্রহ করেন।সভাপতি মিহিরপাল চৌধুরী এও বলেন আমরা ব্যবসায়ীরা শুধু ব্যবসা করার জন্য দোকান খুলে বসেনি আমাদেরও কিছু সামাজিক দায়বদ্ধতা রয়েছে দেশ ও সমাজের মানুষের প্রতি,সেই দায়বদ্ধতা থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে পারিনা।সেই দায়বদ্ধতার কারণেই প্রতিবছর এই দিনটিতে আমরা বিভিন্ন অনুষ্ঠান করে থাকি আর এ বছর নতুন একটি অনুষ্ঠান সংযোজ করা হলো সেটি হল রক্তদান শিবির।এ রক্তদান শিবিরের মাহাত্ম্য রয়েছে রক্তদান শিবিরের মাধ্যমে রক্ত সংগ্রহ করে মুমূর্ষ রোগীদের কে সাহায্য করা যায়।এ ধরনের শুভ কাজ থেকে নিজেদেরকে পিছিয়ে রাখতে পারিনা বলেই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়।আজ থেকে তিন বছর আগে করুনা কালে এই অনুষ্ঠানগুলি বন্ধ করে দেওয়া হয়েছিল।আজ তিন বছর পর আবার সেই অনুষ্ঠানগুলি পুনরায় চালু করা হলো পাশাপাশি রক্তদান শিবিরের ও আগামী দিনও চলবে।এছাড়া স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে ১৫ আগস্ট এর দিন বিকেলে কোহিনুর কমপ্লেক্স প্রাঙ্গনে এক বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এবং একই স্থানে সন্ধ্যায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বসে আঁকো প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে ।উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মহাকুমার বিভিন্ন আধিকারিকরা বলে জানান খোয়াই সুভাষ পার্ক মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মিহির পাল চৌধুরী।



