খোয়াই প্রতিনিধি ১১ই আগস্ট……৭৭ তম মহান স্বাধীনতা দিবসকে সামনে রেখে সারা দেশের সাথে ত্রিপুরা রাজ্যে ও পালিত হচ্ছে মেরি মিট্টি মেরা দেশ কর্মসূচিটি।এই কর্মসূচির অঙ্গ হিসেবে খোয়াই মহাকুমা জুরে ৯ই আগস্ট থেকে শুরু হয়েছে বিভিন্ন ওয়ার্ড,পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত থেকে মাটি সংগ্রহ করা এবং সংগ্রহ করে সেই মাটি গুলিকে পঞ্চায়েতে রাখা হয়েছিল।এবং ১০ ই আগস্ট মহকুমার যেখানে সরোবর রয়েছে সেখানে শিলা ফলোকম উন্মোচন করা হয়।সেই শিলা ফলোকম অনুষ্ঠানে প্রথমত ছিল বসুধা বন্ধন অনুষ্ঠান,এরপর জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত গাওয়া।এই অনুষ্ঠানের অঙ্গ হিসেবে শুক্রবার সকাল সাড়ে দশটা থেকে খোয়াই মহকুমার বিভিন্ন ব্লক ও পুর পরিষদের কর্মীরা এই অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করার জন্য স্বতঃ স্ফূর্তভাবে যোগদান করেন এবং শুক্রবার দিন সকাল সাড়ে দশটা থেকে যে সমস্ত এলাকা থেকে মাটি সংগ্রহ করা হয়েছিল সেই সব এলাকার বিভিন্ন ব্লক ওপঞ্চায়েত থেকে সেখানকার লোকেরা উৎসবের মেজাজে বিভিন্ন সাজে বাইক রেলি ও প্রসেসন এর মাধ্যমে সেই মাটি কলসিতে করে নিয়ে আসেন. খোয়াই ব্লকে সেখানে উপস্থিত ছিলেন জেলাশাসক দিলীপ কুমার চাকমা মাটির কলসি নিয়ে আগতদের স্বাগত জানান খোয়াই এর জেলাশাসক দিলীপ কুমার চাকমা।এছাড়া ওনার সাথে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান টিঙ্কু চক্রবর্তী,ভাইস চেয়ারম্যান তাপস কান্তি দাস ব্লক আধিকারিক অভিজিৎ দাস,সমীর দাস সহ অন্যান্যা।এই বিষয়ে জেলাশাসক দিলীপ কুমার চাকমা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন খোয়াই থেকে দুটি মাটির কলস আগরতলায় পাঠানো হবে এবং একটি কলস থাকবে আগরতলাতে।অন্য কলসটি দিল্লিতে পাঠানো হবে ২৪ শে আগস্ট।এই সমস্ত অনুষ্ঠানটি রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের নির্দেশ অনুসারে পালন করা হচ্ছে বলে জানান জেলা শাসক দিলীপ কুমার চাকমা।



