তেলিয়ামুড়া প্রতিনিধি :- সমাজকে সুস্থ রাখার জন্য সার্বিকভাবে সুস্থ থাকার জন্য বার্তা প্রদান করার পাশাপাশি গোটা সমাজকে নেশা মুক্ত করার আহ্বান বারবার প্রতিধ্বনিত হয় আয়োজিত এই রেলী থেকে। খোয়াই থেকে যাত্রা শুরু করে তেলিয়ামুড়া পৌঁছানোর আগে কল্যাণপুর, মোহরছড়া,ইচারবিল ইত্যাদি বিভিন্ন জায়গায় এই যাত্রা বিরতি পর্ব সম্পন্ন হয়। তেলিয়ামুড়ার অম্পি চৌমুহনীতে এই সুদীর্ঘ রেলির সমাপ্তি পর্ব উপলক্ষে বিশেষ সচেতনতা মূলক কর্মসূচি আয়োজিত হয়। এই কর্মশালায় তেলিয়ামুড়া পুরো পরিষদের সহকারী পৌরপিতা মধুসূদন রায়ের সভাপতিত্বে আলোচনা করতে গিয়ে খোয়াই জেলা পুলিশ সুপার রমেশ কুমার যাদব, আগামী দিনে সমাজকে সার্বিক সুস্থ রাখতে নেশা প্রতিরোধে সকলকে এগিয়ে আসার যেমন আহ্বান রাখেন। ঠিক এর পাশাপাশি সার্বিকভাবে সমাজকে অপরাধমুক্ত করার জন্য সকলে যাতে নির্ভয়ে পুলিশ প্রশাসনকে সাহায্য করেন সে বিষয়ে আবেদন জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা করতে গিয়ে ত্রিপুরা সরকারের মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় সমাজ সচেতনতায় পুলিশ প্রশাসনের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান। পাশাপাশি বর্তমান প্রজন্ম যাতে করে সবার স্বার্থে সুস্থ থাকার সমস্ত পন্থা পদ্ধতি অনুসরণ করে এবং নেশা থেকে মুক্ত থেকে সুগঠিত সমাজ গঠনে এগিয়ে আসে তার জন্য এদিন সকলের প্রতি আবেদন রাখলেন শ্রীমতি সাহা রায়। এই অনুষ্ঠানে নেশার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করা সহ সার্বিক ক্ষেত্রে সচেতনতার আহ্বান জানিয়ে অন্যান্যদের মধ্যে আলোচনা করেন তেলিয়ামুড়া মহকুমা শাসক অভিজিৎ চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার রাজিব সূত্রধর প্রমুখ।



