শাসক বিরোধী উভয় দলের কাছেই বক্সনগর ও ধানপুরের উপ-নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যা হতে যাচ্ছে আগামী ৫ তারিখ।ক্ষমতায় থেকেও যদি এই ২ কেন্দ্রের ২টিতেই জয়ী হতে না পারে শাসক দল !তাহলে তার থেকে দুর্ভাগ্যের আর কিছু হতে পারে না।তাই এক্ষেত্রে শাসকেরই বড় চ্যালেঞ্জ।যেহেতু শাসক ,তাই ২ কেন্দ্রের ক্ষেত্রেই প্রার্থী হওয়ার দাবিদারও একাধিক।একে প্রার্থী হলে, তা অপরের পছন্দ না হলে,পাছে গোষ্ঠী কোন্দলের আশঙ্খাও থেকে যায় অনেক সময়ই।আর তা যদি হয় তাহলে মহাবিপদ।এসব বিষয় এড়াতেই এখন বিজেপির অন্দরে চলছে প্রস্তুতি, চুল-চেরা বিশ্লেষণ।সোনামুড়ার এই ২ কেন্দ্রের প্রতি সার্বিক দৃষ্টি রেখে চলছেন দলের রাজ্য নেতৃত্ব।শুক্রবার এই উপ-ভোটকে সামনে রেখেই সোনামুড়া টাউন হলে অনুষ্ঠিত হয় বিজেপির সাংগঠনিক বৈঠক,বৈঠকে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যী ,সাধারণ সম্পাদক পাপিয়া দত্ত ,সম্পাদক রতন ঘোষ ,সহ -সভাপতি অশোক সিনহা ,সিপাহীজলা জেলা দক্ষিণ অংশের প্ৰভারি জসিম উদ্দিন সমেত জেলা কমিটির সমস্ত পদাধিকারীরা।এই উপ-ভোটকে সামনে রেখেই যে দলের এই গুরুত্বপূর্ণ বৈঠক তা জানিয়েছেন বিজেপির সিপাহীজলা দক্ষিণের সভাপতি দেবব্রত ভট্টচার্যী। ২০২৩ বিধানসভা নির্বাচনের ফলাফল অনেকটাই নির্ভর করেছিল তিপ্রা মথা দলের অবস্থানের উপর। এই দুটি বিধানসভা কেন্দ্রের ক্ষেত্রেও ব্যতিক্রম ছিলনা তার।যদিও তিপ্রা ল্যান্ড ইটারলোকেটর নিয়োগ এসব ইস্যুতে মথার শক্তি আর আগের মত নেই বলেই অভিমত একাংশ রাজনৈতিক অভিজ্ঞ মহলের।এই অবস্থায় কি হতে পারে এই ২ কেন্দ্রের উপ-নির্বাচনের ফলাফল ধোঁয়াশায় সংশ্লিষ্ট কেন্দ্র ২টির সাধারণ ভোটাররা ।



