Monday, March 16, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদপানীয় জলের দাবিতে সোনামুড়া টু বক্সনগর সড়ক অবরোধ

পানীয় জলের দাবিতে সোনামুড়া টু বক্সনগর সড়ক অবরোধ

জুয়েল রানা প্রতিনিধি বক্সনগর:- পানীয় জলের দাবিতে সোনামুড়া টু বক্সনগর সড়ক পথে অবরোধ চলছে,অবরোধ শুরু হয় মতিনগর বাজারের পাশে সড়ক পথে,এখন ও রাস্তা অবরোধ অব্যাহত রয়েছে, এতে করে অবরোধের কারণে দুই দিকে জাতির দুর্ভোগ চলছে।দুদিকে যানবাহন দাঁড়িয়ে রয়েছে এমনকি পথ চলতি মানুষও এদিক-ওদিক যেতে দিচ্ছে না অবরোধকারী মহিলারা।ঘটনার বিবরণে জানা যায়, বিগত তিন মাস ধরে মগ বাড়ি এলাকায় জলের তীব্র সংকট চলছে উপজাতি অংশের পরিবার গুলির।বৃষ্টির জল ছাড়াও বিভিন্নভাবে জল সংগ্রহ করে তৃষ্ণা নিবারণ করে আসছে পরিবার গুলি। চলছে বিদ্যুৎ সংকট ও।সবকিছু মিলিয়ে শতাধিক পরিবারের বসবাস উপজাতি পরিবার। ধৈর্যের বাঁধ ভেঙ্গে শুক্রবার সকাল আটটা থেকে শুরু হয় রাস্তা অবরোধ।কিন্তু যতটুকু খবর,একমাত্র সোনামুড়া থানার পুলিশ ছাড়া প্রশাসনের তরফ থেকে এখনো কেউ ঘটনাস্থলে যাইনি। যতটুকু খবর ৪ ঘন্টা চলে অবরোধ।স্থানীয় লোকজনের অভিযোগ পঞ্চায়েতের কর্মকর্তা সকলের কাছেই মগ বাড়ি পানীয় জলের সংকট নিদর্শন এর জন্য বলা হয়েছিল কিন্তু শুধুমাত্র প্রত্যাশা ছাড়া অন্য কিছু পাওয়া বাস্তবে যাই নাই।
যে কারণে এই দৃঢ় সিদ্ধান্ত নিয়ে ই রাস্তা অবরোধে নারী-পুরুষ কলসি নিয়ে রাস্তায় বসে পড়ে।খবর লেখা অব্দি দুপুর বারোটা বাজে ঘড়ি কাটায় কিন্তু প্রশাসনের কোন ভূমিকা এখনও উদ্যোগ নিতে দেখা যায়নি।বাধ্য হয়ে অবরোধ এখন ও অব্যাহত রেখেছেন মগ বাড়ির নারী পুরুষ ।


RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 × 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য