খোয়াই প্রতিনিধি ৯ই আগস্ট…..সমাজের মেরুদন্ড হচ্ছে শিক্ষক ।এই শিক্ষক দের কাছে থেকেই সমাজের মানুষ সুশিক্ষা পেয়ে থাকে এবং মানুষ তাদেরকে সম্মানও করে সমাজের ভদ্র ও ভালো মানুষ হিসেবে ।আর এই ভালো ও অভদ্র বেশি মানুষ সেজে খোয়াই বাসির কাছ থেকে কোটি টাকার উপর হাতিয়ে নিল এক প্রতারক তথা প্রাথমিক বিভাগের এক শিক্ষক সুজিত সরকার । পিতা হারাধন সরকার ।বাড়ি খোয়াই তাঁত চৌমুহনী এলাকায়। সেই ভদ্র বেশী শিক্ষকটি খোয়াইয়ের টি গার্ডেন স্কুলে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। গত সপ্তাহ খানেক পূর্বে পৈত্রিক ভিটে এবং স্থাবর, অস্থাবর সম্পত্তি সব বিক্রি করে সে পালিয়ে যায়। ভদ্রবেশী শিক্ষক সুজিত সরকারের বিরুদ্ধে অভিযোগ উক্ত প্রতারক শিক্ষক কারোর কাছ থেকে ২ লক্ষ টাকা, কারোর কাছ থেকে ৫ লক্ষ টাকা, এইভাবে খোয়াইয়ের 20 থেকে 25 জন লোককের কাছ থেকে টাকা নিয়ে ঠক বাজি করে টাকা হাতিয়ে নেয়।গোপন সূত্রে খবর নিয়ে জানা যায় উক্ত প্রতারক শিক্ষক সুজিত সরকার শিক্ষা দপ্তর থেকে এক মাসের অধিক কালের জন্য শিক্ষা দপ্তর থেকে ছুটি নিয়েছে বলেও খবর রয়েছে। প্রতারক সুজিত সরকারের খপ্পড়ে পড়ে খোয়াইয়ের বেশ কিছু লোক সর্বশ্রান্ত হয়েছে বলেও জানা যায়। শিক্ষক সুজিত সরকার যাদের কাছ থেকে টাকা নিয়েছিল তাদের এই বলে প্রতিশ্রুতি দিয়েছিল সময় মত টাকা পরিশোধ করতে না পারলে বাড়ির জায়গা কিংবা জমির সম্পত্তি প্রদান করা হবে।এই ঘটনার পর প্রতারিত শিক্ষকের বিরুদ্ধে বেশ কিছু লোক আইনের দ্বারস্থ হবে বলে জানা যায় ।শুধু তাই না অভিযোগ উক্ত শিক্ষক উনার স্কুলের বিভিন্ন ফান্ডের টাকা সহ অবৈধভাবে ছাত্র ভর্তির টাকা আত্মসাৎ করেও নিয়েছে।এদের মধ্যে বেশ কিছু বাংলাদেশী নাগরিকের নামও রয়েছে। গোটা ঘটনায় ছি ছি রব উঠেছে খোয়াই মহাকুমা সহ তাঁত চৌমুন এলাকাতে।



