খোয়াই প্রতিনিধি ২৬ শে জুলাই……৭৫ সীমান্ত গ্রাম ক্রান্তি বীরো কে নাম।এই অনুষ্ঠানকে সামনে রেখে বুধবার দুপুরে খোয়াই পশ্চিম সিঙ্গিছড়া পঞ্চায়েতের অন্তর্গত ছন্দিনীর কমিউনিটি হলে খোয়াই তথ্যকেন্দ্রর উদ্যোগে শরৎচন্দ্র দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের ১১০ জন ছাত্র ছাত্রীদের কে নিয়ে ৭ দিন ব্যাপী এক সাংস্কৃতিক কর্মশালা অনুষ্ঠানের উদ্বোধন হয়।প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন খোয়াই জিলা পরিষদের সভাধীপতি জয়দেব দেববর্মা,এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার,খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস কান্তি দাস,পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান টিঙ্কু চক্রবর্তী,শরৎচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জিত চন্দ্র দাস,পুর কাউন্সিল শ্রীমতি ঝর্ণা দেব বিশ্বাস সহ অন্যান্য।এই অনুষ্ঠানের মধ্য দিয়ে শরৎচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ১১০ জন ছাত্র-ছাত্রীকে .এই অনুষ্ঠানের অঙ্গ হিসেবে বিভিন্ন নাচ, গান,আবৃত্তি, নাটক,চিত্রাংকন ইত্যাদির প্রশিক্ষণ দেওয়া হবে আগামী এক সপ্তাহ ব্যাপী।আর তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য তেলিয়ামুড়া মহকুমা থেকে ৯ জন প্রশিক্ষক কে আনা হয় ছাত্র-ছাত্রীদের এসব বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার জন্য।এবং অনুষ্ঠানের মঞ্চে ৯ জন প্রশিক্ষক কে ফুলের তোড়া দিয়ে সম্মানিত করা হয়।শেষে বক্তব্য রাখতে গিয়ে খোয়াই জিলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার ৭৫ সীমান্ত গ্রাম ক্রান্তি বীরো কে নাম এই অনুষ্ঠানের মাহিত্ব বলতে গিয়ে বলেন ৭৫ তম স্বাধীনতাদিবসের অমৃত মহোৎসব কিভাবে পালন করতে হয় এবং কিভাবে এর আস্বাদন গ্রহণ করা যায় এর জন্য কেন্দ্রীয় এবং রাজ্য সরকার মিলে এই অনুষ্ঠানের অঙ্গ হিসেবে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।এর মধ্যে বিভিন্ন সীমন্ত গ্রামে এই ধরনের অনুষ্ঠান করা হচ্ছে পাশাপাশি সরকারি সাহায্যে বিভিন্ন সীমান্তবর্তী গ্রামের জনগণকে বিভিন্ন ধরনের জিনিস দিয়ে এবং প্রশাসনিক ক্যাম্পের মাধ্যমে. বিভিন্ন কাগজপত্র দিয়ে সহায়তা করা হচ্ছে যা তাদের নিত্যকর্মে ব্যবহৃত হবে।দেখা গেছে খোয়াই বিধানসভার অন্তর্গত এবং খোয়াই আর ডি ব্লকের অধীন দুটি গ্রাম রয়েছে একটি পশ্চিম সিঙ্গি ছড়া গ্রাম পঞ্চায়েত,অন্যটি গৌরনগর গ্রাম পঞ্চায়েত,মঙ্গলবার গৌরনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এলাকার মানুষদেরকে বিভিন্ন কৃষি সামগ্রী. সহ অন্যান্য জিনিস প্রদান করা হয়।পাশাপাশি পশ্চিম সিঙ্গি ছড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শরৎচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ১১০ জন ছাত্র ছাত্রীদের কে নিয়ে ছন্দনির কমিউনিটি হলে 75 সীমান্ত গ্রাম ক্রান্তি বীরো কে নাম অনুষ্ঠানটি পালিত হচ্ছে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাত্র ছাত্রীরা বিভিন্ন নাচ, গান, আবৃত্তি, নাটক,চিত্রংকন ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে নিজেদেরকে তৈরি করে ৭৫ তম স্বাধীনতার অমৃত মহোৎসবকে নিজের মতো করে পালন করবে যে যার যার নিজ খুশিতে।এক সপ্তাহব্যাপী অনুষ্ঠানের পরে শেষের দিন সমস্ত ছাত্র ছাত্রীদের একটি পরীক্ষা দিতে হবে যে তারা ঐ সমস্ত সাংস্কৃতিক কর্মকাণ্ড গুলি এক সপ্তাহে কতটুক আয়ত্ত করেছে তার ওপর একটি প্রতিযোগিতা চলবে এবং শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হবে বলে জানা যায়।



