খোয়াই প্রতিনিধি ২৪ শে মে… সোমবার বিকেলে এক বিশেষ অভিযান চালায় খোয়াই মহকুমা প্রশাসন এদিন বিকালে মহকুমা শাসক কার্যালয়ের তিনজন আধিকারিক ডি সি এম এর নেতৃত্বে খাদ্য দপ্তর এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় এই অভিযান সংঘটিত হয়। খোয়াই শহরের বেশ কয়েকটি হোটেল রেস্তোরা,ভুসি মালের দোকানে হানা দেয় প্রতিনিধি দলটি। খোয়াই শহরের প্রাণকেন্দ্র নৃপেন চক্রবর্তী এভিনিউ সংলগ্ন রীতুশ্রী হোটেল থেকে ছয় ছয়টি গৃহস্থালির কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করে। এছাড়াও অনামিকা রেস্টুরেন্ট ত্রিপুরেশ্বরী হোটেল এবং আরো একটি রেস্তোরাঁ থেকে সর্বমোট ৯টি গ্যাস সিলিন্ডার উদ্ধার করে অভিযানকারী দলটি। তাছাড়াও প্রতিনিধি দলটি বিভিন্ন ভুসি মালের দোকান থেকে মেয়াদ উত্তীর্ণ সামগ্রী উদ্ধার করে। এছাড়া বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে মামলা ও রুজু করা হয়। সবশেষে অভিযান কারী দলটি মৎস্য বাজারে প্রবেশ করে সেখানে ওজন মাপার যন্ত্র পরীক্ষা-নিরিক্ষা করেন। দেখা যায় অধিকাংশ দোকানে ওজন পরিমাপ যন্ত্রে কারচুপি রয়েছেআর এইভাবে মৎস্য বাজারের প্রত্যেকটি ব্যবসায়ীসাধারণ মানুষের সাথে ওজন পরিমাপে কারচুপি করে আসছিল।এদিনের অভিযানকারী দলে ছিলেন ডি সি এম হেমন্ত ধর ,কিশোর দেববর্মা ,জোনাল চাকমা ,সাব ডিভিশনাল ফুড কন্ট্রোলার সঞ্জীব দেববর্মা। ফুড সেফটি অফিসার সুমিত কুমার দেবনাথ, পুলিশের সাব-ইন্সপেক্টর সৌরভ দাস এবং ওসি সুভাষ পার্ক কমেলেন্দু ধর ।এদিন অভিযান কালে খোয়াই মহকুমা শাসকের ডি সি এম হেমন্ত ধর সুভাষ পার্ক বাজারের ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষের প্রতি বিনীত আবেদন রাখেন তারা যেন প্লাস্টিক বর্জন করে এবং মেয়াদ উত্তীর্ণ সামগ্রী ক্রয় করার ক্ষেত্রে যাচাই করে নেয়, এবং প্রশাসনকে যেন সার্বিকভাবে সহযোগিতা করে। এই বিষয়ে খোয়াইয়ের শুভবুদ্ধি সম্পন্ন জনগণ আশা ব্যক্ত করেন খোয়াই প্রশাসনের এইরকম অভিযান আগামী দিনও যদি জারি থাকে তাহলে সাধারণ ক্রেতা ন্যায্য মূল্যে সঠিক মাপে পাবে এবং এর পাশাপাশি মেয়াদ সম্পূর্ণ দ্রব্যও পেয়ে যাবে বলে আসা ব্যক্ত করেন।



