Monday, March 16, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই বারবিল এলাকাতে বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ২জন।জীবিতে রেফার...

খোয়াই বারবিল এলাকাতে বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ২জন।জীবিতে রেফার দুজন কেই।

খোয়াই প্রতিনিধি ২৪ শে মে..,…বিগত কয়েক মাস ধরে দেখা যাচ্ছে যে পথ দুর্ঘটনা যেন খোয়াই বাসির পিছুই ছাড়ছে না প্রতিদিন কোথাও না কোথাও পথ দুর্ঘটনা লেগেই রয়েছে।হয়তো কোনদিন ২০৮ নং জাতীয় সড়কে অথবা খোয়াই মহাকুমার বিভিন্ন রাস্তাঘাটে. পথ দুর্ঘটনা নিত্যই লেগে রয়েছে।তেমনি ভাবে সোমবার দুপুর বারোটা নাগদ খোয়াই. বারবিল এলাকার শ্যামলী কমিউনিটি হলের সামনে. বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষ গুরুতর আহত হয় বাইক ও স্কুটির চালক ।স্কুটি চালক অজিত দেবনাথ বয়স ৫৬ উনার ডান পা ভেঙে যায় অন্যদিকে বাইক চালক সরোজ ভট্টাচার্য ৩৫ উনার ডান পায়ের একটি আঙ্গুল থেতলে যায় উভয়ের বাড়ি খোয়াই বারবিল এলাকাতে বলে জানা যায়।প্রত্যক্ষ দর্শীদের বক্তব্য যে বারবিল এলাকার বাসিন্দা অজিত দেবনাথ উনার স্কুটিতে করে গ্যাস সিলিন্ডার নিয়ে বাড়িতে ফির ছিলেন অন্যদিকে বারবিল নিজ বাড়ি থেকে বাইক নিয়ে সরোজ ভট্টাচার্য খোয়াই শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন যখন বাইক ও স্কুটি চালক উভয়েই বারবিল স্থিত শ্যামলী কমিউনিটি হলের সামনে আসতেই উভয়ের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় এতে উভয় চালক ব্যাপক ভাবে আহত হয়ে রাস্তায় ছিটকে পড়ে ।শেষে এলাকাবাসী ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে সাথে সাথে অগ্নি নির্বাপক দপ্তর কে খবর দিলে ওরা এসে আহত দুজন কেই খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসে।এবং জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক অজিত দেবনাথের ডান পায়ের অবস্থা খুবই খারাপ দেখতে পেয়ে সাথে সাথে পায়ে ব্যান্ডেজ করে উন্নত চিকিৎসার জন্য অজিত দেবনাথ ও সরোজ ভট্টাচার্যকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করেদেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

7 + 9 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য