খোয়াই প্রতিনিধি ২৩শে মে….রবিবার বিকেল তিনটায় খোয়াইয়ের পুরাতন টাউন হলে যুব মোর্চা খোয়াই মন্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হলো ২০২২ এবং ২০২৩ অর্থ বছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলা ফলে প্রথম বিভাগে উত্তীর্ণ খোয়াই মহাকুমার কুড়িটি স্কুলের ৭০০ জন ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা অনুষ্ঠান ।এই দিন টাউন হলে কৃতি সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই জিলা পরিষদের সদস্য তথা খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার,পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস কান্তি দাস,খোয়াই জেলার যুব মোর্চার সভাপতি মানিক দেবনাথ,যুব মোর্চার সভাপতি সত্যজিৎ পাল,খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা সহ অন্যান্যরা ।এই দিন কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে মাধ্যমিকে এবং উচ্চমাধ্যমিকে জেলার মধ্যে স্ট্যান্ড করা দুই ছাত্রকে সংবর্ধনা দেন সুব্রত মজুমদার, এরা হলেন মাধ্যমিকে সপ্তম স্থানাধিকারী সায়ন দেবনাথ এবং উচ্চ মাধ্যমিকে নবম স্থান অধিকারী অঙ্কিত পাল তাদেরকে উত্তরীয় এবং মানপত্র দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।শেষে অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মন্ডল সভাপতি সুব্রত মজুমদার বলেন খোয়াই জেলাতে মাধ্যমিকে এবং উচ্চমাধ্যমিকে দুজন ছাত্র মধ্যশিক্ষা পরিষদের পরীক্ষায় ষ্টেন্ড করে খোয়াই জেলাবাসীর মুখ উজ্জ্বল করেছে পাশাপাশি যারা প্রথম বিভাগ উত্তীর্ণ হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে সেই ৭০০জন ছাত্র-ছাত্রীকে অভিবাদন করেন তাদের এই ভালো ফলা ফলের জন্য মন্ডল সভাপতি সুব্রত মজুমদার।তিনি এও বলেন এই সমস্ত ছাত্রছাত্রীরা আগামী দিনে দেশের ভবিষ্যৎ ওরা যেমন নিজেদের ক্যারিয়ার তৈরি করবে পাশাপাশি ওদের দ্বারা একটি ভাল সমাজ তৈরি হবে,একটি ভালো সমাজ তৈরি হলে একটি ভাল দেশ তৈরি হয় তখনই একটি দেশ সুন্দরভাবে পরিপূর্ণতা পায়।এর জন্য সমস্ত ছাত্রছাত্রীরা বর্তমান যে ধরনের ভালো ফলাফল করেছে তার থেকে আরও বেশি ভালো ফলাফল আগামী দিন করতে হবে।কারণ তাদের ফলাফলের উপরে তাদের পিতা মাতা গর্বিত বোধ করবে শুধু পিতা মাতা না এদের পাশাপাশি তাদের স্কুল শিক্ষক,গৃহ শিক্ষক থেকে শুরু করে গোটা সমাজ তাদের দিকে চেয়ে থাকবে যাতে করে সমাজের জন্য ওরা কিছু করতে পারে।তার জন্য যাতে ওরা বিপদে না যায় সেদিকে লক্ষ্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করেন মন্ডল সভাপতি সুব্রত মজুমদার,পাশাপাশি এও বলেন বর্তমান সময়ে নেশার কবলে পরে যুবসমাজ এবং তাদের মতো প্রতিভাবান ছাত্র-ছাত্রীরা তাদের ভবিষ্যৎ কে একেবারে অন্ধকারে ঠেলে দিয়েছে সেদিকটা নজর রেখে যাতে করে ওদুর ভবিষ্যতে ভালো পড়াশোনা করে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে এবং মা-বাবার মুখ উজ্জ্বল করে।অনুষ্ঠান শেষে খোয়াই পুরাতন টাউন হলে উপস্থিত ৭০০ জন ছাত্র-ছাত্রীদেরকে উত্তরিও পড়িয়ে তাদের হাতে মানপত্র তুলে দেন অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত সমস্ত অতিথিরা ।



