খোয়াই প্রতিনিধি ২২ শে জুলাই……২০ শে জুলাই বৃহস্পতিবার বিকেলে খোয়াই শহরের পাদদেশ বনকর এলাকার নয় বছরের শিশু কন্যাকে একই এলাকার অষ্টম শ্রেণীতে পাঠরত ১৪ বছরের হিন্দু ও মুসলিম দুই কিশোর মিলে গণধর্ষণকরে।এই ঘটনা প্রকাশ হতেই বৃহস্পতিবার সন্ধ্যায় সমস্ত খোয়ায় শহর জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।শেষে এই গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে শনিবার দুপুরে খোয়াই জেলাশাসক এবং মহিলা থানায় ডেপুটেশন প্রদান করেন বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের কর্মকর্তারা। বিশ্ব হিন্দু পরিষদ খোয়াই জেলা কমিটির সম্পাদক বিজয় গোপের নেতৃত্বে এক প্রতিনিধি দল শনিবার দুপুরে খোয়াই জেলা শাসকের সাথে সাক্ষাত করে উনার হাতে এক স্মারক লিপি তুলে দেন। এর পাশা পাশি মহিলা থানার ভারপ্রাপ্ত অফিসার মিনা দেববর্মার নিকট ও অনুরূপ ভাবে স্মারক লিপি তুলে দেয় বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের নেতৃত্বরা।বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের নেতৃবৃন্দরা দাবি তুলেন নয় বছরের শিশু কন্যার উপর পাশবিক লালসায় লিপ্ত হওয়া দুই অভিযুক্তের কঠোর শাস্তি প্রদান সহ এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে তার জন্য প্রশাসন এবং পুলিশ প্রশাসন যেন সক্রিয় ভূমিকা পালন করে গভীর ভাবে,। মণিপুর এবং রাজ্যের সোনামুড়ায় সম্প্রীতি ঘটে যাওয়া ঘটনার উদবৃত্তি করে নেত্রবৃন্দরা বলেন, এই ধরনের ঘটনাগুলি অনাকাঙ্ক্ষিত এবং প্রতিটি ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানান তারা। ডেপুটেশন প্রদানকালে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের খোয়াই জেলা কমিটির সম্পাদক বিজয় গোপ বজরং দলের ত্রিপুরা রাজ্য সংযোজক সত্যজিৎ রায়, বিশ্ব হিন্দু পরিষদ প্রখন্ড সম্পাদক সত্যজিৎ আচার্জী, বিশ্ব হিন্দু পরিষদ খোয়াই প্রখণ্ডের সভাপতি অমৃত কুমার দত্ত, খোয়াই জেলা বজরং দলের সংযোজক মিঠুন দেবনাথ সহ অন্যান্য নেতৃবৃন্দরা। গত ২০ শে জুলাই এক মুসলিম যুবক ও হিন্দু যুবক কর্তৃক গণদর্শিতা হয় নয় বছরের শিশুকন্যাটি। ঘটনাকে কেন্দ্র করে মহিলা থানায় মামলা দায়ের হয়। পুলিশ তদন্তে নেমে দুই যুবককে গ্রেপ্তার করে। এই ঘটনাকে ইস্যু করে মাঠে নেমে পড়েছে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল। উভয় সংগঠন অভিযুক্তদের কঠোর শাস্তীর দাবিতে মহিলা থানা এবং জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করাহয়।এই ডেপুটেশন কে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে. নিরাপত্তা ব্যবস্থাছিল খুবই আটোশাটো।কারণ ডেপুটেশন দেওয়ার আগে খোয়াই কহিনুর কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের পক্ষ থেকে একটি জঙ্গি মিছিল বের করা হয় এই মিছিলটি খোয়াই শহর পরিক্রমা করে শেষে জেলাশাসকও মহিলা থানায় ডেপুটেশন প্রদান করেন।



