Monday, March 16, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদহাসপাতালে জি ডি এ কর্মীর সাথে দুর্ব্যবহার, ঘটনা তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল

হাসপাতালে জি ডি এ কর্মীর সাথে দুর্ব্যবহার, ঘটনা তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল

তেলিয়ামুড়া প্রতিনিধি :-
হাসপাতালের জরুরী কালীন বিভাগে কর্তব্যরত GDA কর্মীর সঙ্গে দুর্ব্যবহার! ঘটনা তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে বুধবার রাতে। উল্লেখ্য, তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের জরুরীকালীন বিভাগে কর্তব্যরত অবস্থায় থাকা এক GDA কর্মীকে বিশ্রী ভাষায় গালিগালাজ সহ দেখে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে হাসপাতালে চিকিৎসা করাতে আসা ২ জন লোকের বিরুদ্ধে। এব্যাপারে কর্তব্যরত অবস্থায় থাকা ওই GDA কর্মী পুলিশের দ্বারস্থ হতে পারে বলেও সে জানায়। জানা যায়, তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ২ জন লোক চিকিৎসা করাতে আসে বুধবার রাতে এবং চিকিৎসকের অনুমতি ছাড়াই তাদের ব্লাড প্রেসার চেক করার জন্য জোর করতে থাকে হাসপাতালের জরুরীকালীন বিভাগে কর্তব্যরত অবস্থায় থাকা অনুপ বণিক নামের এক GDA কর্মীকে। চিকিৎসকের অনুমতি ছাড়া ওই GDA কর্মী ব্লাড প্রেসার চেক করতে অনীহা প্রকাশ করায় ওই দুইজন লোক কর্তব্যরত অবস্থায় থাকা অনুপ বণিক নামের ওই GDA কর্মীকে বিশ্রী বিশ্রী ভাষায় গালিগালাজ করে এবং দেখে নেওয়ার হুমকি দিতে থাকে। এই ঘটনার জেরে বুধবার রাতে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল চত্বরে।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

15 − 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য