Tuesday, March 17, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদএবি ভি পির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পালিত হল একাধিক কর্মসূচি তেলিয়ামুড়ায়

এবি ভি পির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পালিত হল একাধিক কর্মসূচি তেলিয়ামুড়ায়

তেলিয়ামুড়া প্রতিনিধি :-
অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রতিষ্ঠা দিবস উদযাপনের অঙ্গ হিসাবে একাধিক কর্মসূচি তেলিয়ামুড়ায়। বিদ্যার্থী পরিষদের কার্যকর্তা সহ ছাত্র-ছাত্রীদের মধ্যে এনিয়ে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় এদিন। সংবাদে প্রকাশ, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ৭৫তম প্রতিষ্ঠা দিবস উদযাপনের অঙ্গ হিসাবে বৃহস্পতিবার প্রথমে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের তেলিয়ামুড়া নগর শাখার পক্ষ থেকে তেলিয়ামুড়ার চিত্রাঙ্গদা কলা কেন্দ্র প্রাঙ্গণ থেকে একটি সুসজ্জিত মিছিল বের হয়ে তেলিয়ামুড়া শহরের রাজপথ পরিক্রমা করে। এর পরবর্তীতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের তেলিয়ামুড়া নগর শাখার উদ্যোগে তেলিয়ামুড়ার চিত্রাঙ্গদা কলা কেন্দ্রের হল গৃহে কৃতি ছাত্র-ছাত্রীদের অভিনন্দন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে ভার ত্রিপুরা রাজ্য সম্পাদক সঞ্জিত সাহা, তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরা, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের খোয়াই জেলার সংযোজক দীপ্তনু শুক্ল দাস সহ অন্যান্যরা। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের এদিনের এই কর্মসূচিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যকর্তার সহ ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

seven + 19 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য