তেলিয়ামুড়া প্রতিনিধি:-
বন্য হাতির আক্রমণে মৃত সুজিত বর্মনের বাড়িতে গেলেন তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী সাহা রায় এবং বনদপ্তরের পক্ষ থেকে পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয় মঙ্গলবার।
উল্লেখ্য থাকে,, গত রবিবার উত্তর মহারানী মালাকার বস্তি এলাকায় বন্য হাতির আক্রমণে মৃত্যু হয়েছিল সুজিত বর্মন নামের শান্তিনগর এলাকার এক ব্যাক্তি। পরবর্তীতে মঙ্গলবার মৃত ব্যাক্তির বাড়িতে যান তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী সাহা রায়। এবং সঙ্গে যান বনদপ্তরের মহকুমা বন আধিকারিক সাবির কান্তি দাস সহ অন্যান্যরা। বনদপ্তরের পক্ষ থেকে মৃত ব্যাক্তির পরিবারের হাতে ৫০,০০০ টাকা আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।



