Monday, March 16, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদনিজের উদ্যোগে স্বচ্ছগ্রাম করার উদ্যোগ

নিজের উদ্যোগে স্বচ্ছগ্রাম করার উদ্যোগ

তেলিয়ামুড়া প্রতিনিধি –
সরকারি ভাবে স্বচ্ছ গ্রামের স্বীকৃতি না পেয়েও স্বচ্ছ গ্রাম কুকি বস্তি। গ্রামের বাসিন্দারা নিজেদের উদ্যোগে গ্রাম কে স্বচ্ছ রাখার জন্য ব্যবস্থা গ্রহন করে চলেছে বিগত কয়েক বছর আগে থেকেই । এলাকায় প্রবেশ করলেই স্বচ্ছতা চোখে পরে। তেলিয়ামুড়া আর ডি ব্লকের অধীন হাওয়াইবাড়ি পঞ্চায়েত এর অন্তর্ভুক্ত কুকি বস্তি। আসাম আগরতলা জাতীয় সড়কের পাশ দিয়ে কয়েকশ মিটার পথ অতিক্রম করলেই নজরে আসে গ্রামের বাসিন্দাদের সচেতনতার চিত্র। গ্রামের মানুষ নিজেদের উদ্যোগে রাস্তার দু পাশে ছোট ছোট ডাস্টবিন সুন্দর ভাবে সাজিয়ে রেখেদিয়েছে। যাতে করে পথে চলাফেরা করার সময় মানুষ এর ব্যবহার করতে পারেন। ফলে রাস্তাঘাট পরিস্কার পরিচ্ছন্ন থাকে। পাশের অন্য রাস্তা থেকে এই কুকি বস্তি গ্রামে প্রবেশ করতেই তফাৎ টা যে কোন মানুষই উপলব্ধি করতে পারবে। সরকারি ভাবে এই গ্রামের স্বচ্ছতার কোন উদ্যোগের অপেক্ষায় নাথেকেও নিজেরা ইচ্ছে করলেই তা করা সম্ভব, এর উদাহরণ কুকি বস্তি। অন্যদিকে যে গ্রামকে স্বচ্ছ গ্রাম হিসেবে স্বীকৃত ধরা হয় সে সকল গ্রামের চাইতে তুলনামূলক ভাবে অনেকটা সুন্দর বলাযায় কুকি বস্তিকে। এলাকার বাদিন্দারা চাইছেন সরকার যেন এই গ্রামকে স্বচ্ছ গ্রাম হিসাবে ঘোষনা করেন। সরকার থেকে অন্যান্য সুযোগ সুবিধা সাধারণত দেওয়া হয়। ইতিমধ্যে রাবার চাষের জন্য চারা এবং আনুসাংগীক সহযোগিতাও করা হয়েছে। এখন আগামী দিনে সরকারি ভাবে গ্রামের স্বচ্ছতা রক্ষার কোন পদক্ষেপের মাধ্যমে ওই গ্রামকে আরও সুন্দর করে তুলতে গ্রামবাসিরা ইচ্ছা প্রকাশ করেন। তারা চাইছে স্থানীয় প্রশাসন এই উদ্যোগ গ্রহন করুক, এই প্রত্যাশায় রয়েছেন গ্রামবাসিরা

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nine − 7 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য