তেলিয়ামুড়া প্রতিনিধি:-
উল্লেখ্য থাকে,, সুজিত বর্মণ(৪৫) নামের তেলিয়ামুড়া শান্তিনগর এলাকার বাসিন্দা ওই ব্যাক্তি কোন এক ব্যাক্তিগত কাজ সেরে নিজের মোটরসাইকেল নিয়ে তেলিয়ামুড়া থেকে আসার পথে উত্তর মহারানী স্থিত মালাকার বস্তি এলাকায় আসতেই বন্য হাতির দল ওই ব্যাক্তি গতিরোধ করে এবং আক্রমণ করে। পরবর্তীতে পথ চলতি সাধারণ মানুষেরা ঘটনা প্রত্যক্ষ করে দীর্ঘ সময় পর খবর পাঠায় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তর এবং তেলিয়ামুড়া বনকর্মীদের। পরবর্তীতে তারা ছুটে গিয়ে ঘটনাস্থল থেকে ওই ব্যাক্তিকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। হাতির আক্রমণে মৃত্যুর ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে পৌঁছায় রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা।।



