Tuesday, March 17, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদতিপ্রামথা ও সি পি এম দল ছেড়ে একই দিনে বিজেপি ও আই...

তিপ্রামথা ও সি পি এম দল ছেড়ে একই দিনে বিজেপি ও আই পি এফটি দলে ১৪৬ পরিবারে ৪৫৪ জন ভোটার যোগদান করে

খোয়াই প্রতিনিধি ৮ই জুলাই…শনিবার বিকালে একই দিনে দুটি জায়গায় দলবল অনুষ্ঠান হয়।ত্রিপরা মথা ও সি পি এম দল ছেড়ে একই দিনে বিজেপি ও আই পি এফ টি দলে ১৪৬ পরিবারে ৪৫৪ জনভোটার যোগদান করে।বিগত কয়েকদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে খোয়াই মহাকুমায় দল বদল করার একটা হিরিক লেগেছে শুধু বিজেপি দলে নয় বিভিন্ন দল ছেড়ে বিশেষ করে সি পি এম এবং তিপরা মাথা দল ছেড়ে আই পি এফ টি ও বিজেপি দলে যোগদান করতে দেখা যাচ্ছে।তেমনিভাবে শনিবার বিকেলে২৫ খোয়াই বিধানসভা কেন্দ্রের ৪৬ নং বুথের উদ্যোগে পূর্ব গনকি জামটিলা এলাকার খাতাংসা ক্লাবের মাঠে এক যোগদান সভার আয়োজন করা হয়উক্ত যোগদান সভায় তিপড়া মথা ও সি পি এম দল ছেড়ে ১৬ পরিবারে ৪২ জন ভোটার মন্ডল সভাপতি সুব্রত মজুমদার এর হাত ধরে বিজেপি দলে সামিল হয় এবং সেখানে কেন্দ্রের মোদি সরকার গত ৯ বছরে দেশের জনগণের জন্ন কি কি পরিকল্পনা ও প্রকল্প গুলি জনস্বার্থে কাজে লেগেছে তা ব্যক্ত করেন এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কাজের খতিয়ান তুলে ধরার চেষ্টা করেন এদিন এই যোগদান সভায় উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি সুব্রত মজুমদার,খোয়াই মন্ডলের সহ-সভাপতিপ্রণব বিশ্বাস এলাকার বুথ সভাপতি সুকুমার দেববর্মা,এলাকার উপপ্রধান প্রদীপ মুখার্জী,আইটি সেল এর কনভেনার সত্য দেববর্মা, প্রণব দেবনাথ সহ আরো অনেকে।একই দিনে শনিবার বিকেলে খোয়াই পদ্মবিল এলাকার. মহারানী কাঞ্চন প্রভা দেবী কমিউনিটি হলে আই পি এফ টি দলের উদ্যোগে এক কনফারেন্সের আয়োজন করা হয় উক্ত কনফারেন্স তিপড়া মথা ও সি পি এম দল ছেড়ে 130 পরিবার ৪১২ জন ভোটার আই পি এফ টি দলে .যোগদান করেন উক্ত যোগদান সভায় উপস্থিত ছিলেনএলাকার প্রাক্তন বিধায়ক তথা দলের সহ-সভাপতি প্রশান্ত দেববর্মা,শুক্লাচরণ নোয়াতিয়া,এ জি এস অমিত দেববর্মা,খোয়াই পশ্চিম বিভাগের সভাপতি শ্যামুয়েল দেববর্মা,আই পি এফ টি দলের সভাপতি যশোদা রানী দেববর্মা সহ অন্যান্য উপস্থিত ছিলেন।দেখা গেছে শনিবার দুটি যোগদান সভায় তিপরা মথাও সিপিএম দল ছেড়ে বিজেপি ও আই পি এফ টি দলে যোগদান করে১৪৬ পরিবারে ৪৫৪ জন ভোটার।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

seventeen + three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য