Tuesday, March 17, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদরেগার কাজে দুর্নীতির অভিযোগ এনে পঞ্চায়েত সচিবের বদলির দাবিতে ADC ভিলেজ কার্যালয়ে...

রেগার কাজে দুর্নীতির অভিযোগ এনে পঞ্চায়েত সচিবের বদলির দাবিতে ADC ভিলেজ কার্যালয়ে ক্ষুব্ধ গ্রামবাসীদের তালা ঝুলিয়ে বিক্ষোভ। ঘটনা শুক্রবার তেলিয়ামুড়া আর.ডি ব্লকের অন্তর্গত উত্তর পুলিনপুর ADC ভিলেজ কার্যালয়ে।

তেলিয়ামুড়া প্রতিনিধি :-
গ্রামবাসীদের অভিযোগ মূলে ঘটনার বিবরণে প্রকাশ, উত্তর পুলিনপুর ADC ভিলেজ কার্যালয়ে রেগার কাজে প্রকৃত সুবিধাভোগীদের ব্রাত্য রেখে পঞ্চায়েত সচিব হেমেন্দ্র দেববর্মা নিজের মর্জি মাফিক লোকজনদের নাম রেগার কাজের তালিকায় যুক্ত করে দেয়। আর এতে করেই ক্ষোভে ফেটে পড়েন সুবিধাভোগী মহল সহ গ্রামবাসীরা এবং পঞ্চায়েত সচিব’কে কক্ষে বন্ধ করেই ভিলেজ কার্যালয়ের ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভে শামিল হয় তারা। সঙ্গে সঙ্গে এই ঘটনার খবর যায় তেলিয়ামুড়া থানায় এবং তেলিয়ামুড়া আর.ডি ব্লকে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া আর.ডি ব্লকের এডিশনাল ভি.ডি.ও হরিপদ সরকার সহ তেলিয়ামুড়া থানার পুলিশ। এবং গ্রামবাসীদের এই সমস্যা অতিদ্রুত সমাধানের আশ্বাসক্রমে দীর্ঘ প্রায় চার ঘন্টা পর তালামুক্ত হয় উত্তর পুলিনপুর ADC ভিলেজ কার্যালয়। অন্যদিকে, এই উত্তর পুলিনপুর ADC ভিলেজ কার্যালয়ে সচিব হেমেন্দ্র দেববর্মা আসার পর থেকেই একের পর এক দুর্নীতি সহ বিভিন্ন জটিল সমস্যায় জড়িয়ে পড়ছে এই ADC ভিলেজ কার্যালয়টি, এমনটাই অভিযোগ করেন গ্রামবাসীরা। তাদের দাবি পঞ্চায়েত সচিব হেমেন্দ্র দেববর্মাকে যাতে অতিদ্রুত অন্যত্র বদলি করা হয়। এখন এটাই দেখার বিষয় গ্রামবাসীদের এই দাবিকে কতটা মান্যতা দেয় তেলিয়ামুড়া আর.ডি ব্লক।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য