তেলিয়ামুড়া প্রতিনিধি :-
মুঙ্গিয়াকামি সাবডিভিশন ডি.ডব্লিউ.এস -এর উদ্যোগে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মুঙ্গিয়াকামি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে সকল ছাত্র-ছাত্রীদের নিয়ে জলের অপচয় বন্ধ করা সহ স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শুক্রবার এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। এদিনের এই সচেতনতা মূলক বিশেষ কর্মশালায় উপস্থিত ছিলেন কল্যাণপুর ডি.ডব্লিউ.এস -এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার গুপী মজুমদার, ডি.ডব্লিউ.এস মুঙ্গিয়াকামি সাব ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার চয়ন দাস সহ অন্যান্য আধিকারিকরা। এদিনের এই বিশেষ সচেতনতা মূলক কর্মসূচিতে উপস্থিত অতিথিরা জলের অপচয় বন্ধ করা সহ ছাত্র-ছাত্রীদের বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তার পাশাপাশি আগামী দিনে বিশুদ্ধ পানীয় জল পান করা সহ জনগণের চলার ক্ষেত্রে কিভাবে সুস্থ সমৃদ্ধ ভাবে জীবন কাটানো যায় তা নিয়ে আলোচনা করা হয়। এদিনের এই সচেতনতামূলক শিবির’কে কেন্দ্র করে উপস্থিত ছাত্র-ছাত্রীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।।



