Tuesday, March 17, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই আর ডি ব্লকের উদ্যোগে নেশামুক্ত ভারত গরতে এক সেমিনারের আয়োজন করা...

খোয়াই আর ডি ব্লকের উদ্যোগে নেশামুক্ত ভারত গরতে এক সেমিনারের আয়োজন করা হয়

খোয়াই প্রতিনিধি ৭ই জুলাই…শুক্রবার দুপুরে খোয়াই ব্লকের কার্যালয়ে নেশা মুক্ত ভারত গড়ার লক্ষ্যে এক সেমিনারের আয়োজন হয়। উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস কান্তি দাস, খোয়াই মহকুমা শাসক বিজয় সিনহা, খোয়াই জেলা হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক অর্ণব দেববর্মা সহ অন্যান্যরা। তাছাড়াও এই সভায় অংশগ্রহণ করেছেন বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা ও স্বাস্থ্যকর্মীরা এই সেমিনারে আলোচনা করতে গিয়ে খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস কান্তি দাস বলেন দিন দিন যেভাবে নেশায় আসক্ত হয়ে যাচ্ছে যুবসমাজ তাতে সমাজের ভারসাম্য নষ্ট হয়ে যাবে এভাবে চলতে দিলে। যুবসমাজ কে এই নেশার কবল থেকে যুবকদের দূরে সরাতে সমাজ এবং রাজ্য বাসিকে এগিয়ে নিয়ে যেতে হবে। যুব সমাজকে নেশার কবল থেকে দূরে সরিয়ে নেওয়ার জন্য শুধুমাত্র প্রশাসনের প্রচেষ্টায় যথেষ্ট নয় তার জন্য প্রতিটি অভিভাবক অর্থাৎ সমাজের প্রত্যেক অংশের নাগরিকদের সমাজ এবং দেশকে রক্ষা করার স্বার্থে যুব সমাজকে রক্ষার দায়িত্ব গ্রহণ করতে হবে। তাছাড়া আজকের এই সভায় মাননীয় মহকুমা শাসক বিজয় সিনহা উনার আলোচনাতে তিনি যুবসমাজের প্রতি আহ্বান রাখেন এই নেশার কবল থেকে যেন যুবসমাজ নিজেদেরকে দূরে রাখেন এতে দেশের ও নিজেদের মঙ্গল । উক্ত সেমিনারে ছাত্র-ছাত্রীদের উপস্থিতিও ছিল লক্ষণীয়। এবার প্রশ্ন হল শুক্রবারের এই নেশা বিরোধী সেমিনারটি কতটুকু সফলতা পায় এটাই দেখার বিষয়। দিন দিন যেভাবে নেশায় আসক্ত হয়ে যাচ্ছে যুবসমাজ, তাতে যুব সমাজকে রক্ষা করতে হলে এই ধরনের সেমিনার শুধু মহকুমা স্তরে বা ব্লক স্তরে হলেই চলবে না সমস্ত জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন ভাগেএ ধরনের সেমিনার প্রতিনিয়ত করে যেতে হবে তাতে যদি কিছুটা লাভ হয় এবং নেশার করাল গ্রাস থেকে যুব সমাজযদি পিছিয়ে আসে তাহলে দেশ সমাজ ও যুবকদের জন্য জন্য খুবই মঙ্গল হবে বলে ধারণা অনেকেরই।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য