Tuesday, March 17, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদভারত- বাংলাদেশ মৈত্রী সংসদের উদ্যোগে দুটি আন্তর্জাতিক স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান আগামী...

ভারত- বাংলাদেশ মৈত্রী সংসদের উদ্যোগে দুটি আন্তর্জাতিক স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান আগামী ৯জুলাই

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দুটি আন্তর্জাতিক স্মারকগ্রন্থ ভারত-বাংলাদেশ মৈত্রী সংসদের উদ্যোগে ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এবার বাংলাদেশ সিলেট থেকে দুটি আন্তর্জাতিক স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামী ৯ জুলাই রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযুদ্ধ গবেষণা ইনস্টিটিউট ও মুক্তাক্ষরের আয়োজনে মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দুই পর্বে বিভক্ত অনুষ্ঠান সূচীর ১ম পর্বের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় সচিব মোঃ এহছানে এলাহী। অতিথির মধ্যে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন ভারতীয় সহকারী হাই কমিশনার সিলেট নিরাজ কুমার জয়সওয়াল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথির মধ্যে উপস্থিত থাকবেন ভারত-বাংলাদেশ মৈত্রী সংসদের সভাপতি ড.দেবব্রত রায়, সম্পাদক ড.মুজাহিদুর রহমান, ত্রিপুরার বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অমিত ভৌমিক,জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী। তাছাড়াও অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন। মেট্রোপলিটন ল’কলেজের অধ্যক্ষ ও মুক্তিযুদ্ধ গবেষণা ইনস্টিটিউটের চেয়ারম্যান ড.এম শহীদুল ইসলাম এডভোকেটের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করবেন মেট্রোপলিটন ল’কলেজের প্রভাষক মামুন হোসেন এডভোকেট ও শাহ খুররম ডিগ্রি কলেজের প্রভাষক রনদ্বীপ চৌধুরী লিংকন। মোড়ক উন্মোচন অনুষ্ঠানের ২য় পর্বে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। ভারত থেকে আগত স্বনামধন্য শিল্পীবৃন্দ আবৃত্তি, নৃত্য ও সঙ্গীত পরিবেশন করবেন। তাছাড়া বাংলাদেশের শিল্পীরাও অংশগ্রহণ করবেন। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করবেন আবৃত্তি প্রশিক্ষক বিমল কর, ত্রিপুরা আগরতলার জনপ্রিয় উপস্থাপিকা সুনন্দা দেবনাথ ও প্রিয়শ্রী কর পিউ। উক্ত অনুষ্ঠানে সবাইকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন মুক্তিযুদ্ধ গবেষণা ইনস্টিটিউটের চেয়ারম্যান সহ আয়োজকবৃন্দ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

6 + 15 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য