Tuesday, March 17, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদএকলব্য বিদ্যালয়ের নির্মাণ কাজ পরিদর্শনে উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা

একলব্য বিদ্যালয়ের নির্মাণ কাজ পরিদর্শনে উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা

তেলিয়ামুড়া প্রতিনিধি :-
তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত মুঙ্গিয়াকামি আর.ডি ব্লকের অধীন উত্তর মহারানীপুর এলাকায় আগামী এক মাসের মধ্যে পথ চলতে শুরু করবে একটি একলব্য বিদ্যালয়। আর আজ অর্থাৎ বুধবার এই একলব্য বিদ্যালয়ের নির্মাণ কাজ পরিদর্শনে যায় ত্রিপুরা রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার পৌরহিত্বে এক প্রশাসনিক প্রতিনিধি দল। উল্লেখ্য, আপাতকালের জন্য এই একলব্য বিদ্যালয়টি উত্তর মহারানীপুর এলাকায় স্থিত বলরাম কোবরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে পথচলা শুরু করবে। এর জন্য উপরিউক্ত বিদ্যালয়ের বেশ কয়েকটি কক্ষকে একলব্য বিদ্যালয়ের জন্য সাজিয়ে নির্মাণ করা হচ্ছে। আর এই কাজ পরিদর্শনে যায় ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা ত্রিপুরা রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা পৌরহিত্তে এক প্রশাসনিক প্রতিনিধি দল এবং মন্ত্রী বিকাশ দেববর্মা এদিনের এই পরিদর্শন কালে অতিদ্রুত কাজ সম্পন্ন করার জন্য নির্দেশ দেন কাজের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের। এদিন এই পরিদর্শনকালে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে,,,, এই একলব্য বিদ্যালয়টি চালু হলে আগামী দিন এলাকার ছেলে মেয়েদের শিক্ষার সুদূর প্রসারে এই একলব্য বিদ্যালয়টি বিশেষ ভূমিকা গ্রহণ করবে।। এ দিনের এই প্রতিনিধি দলে মন্ত্রী ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুঙ্গিয়াকামি আর.ডি ব্লকের BDO সহ মহকুমা প্রশাসনের DCM সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ten − ten =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য