খোয়াই প্রতিনিধি ৪ঠা জুলাই…..আবার সি পি এমের ঘরে হানা দিল বিজেপি দল পূর্ব গণকি এলাকাতে।মঙ্গলবার বিকেলে এক যোগদান সভায় ৭২ পরিবারে ২১২ জন সিপিএম ভোটার বিজেপি দলে যোগদান করেন।মঙ্গলবার বিকেলে পূর্ব গণকি স্থিত মুকুট বহুমুখী প্রশিক্ষণ কেন্দ্রের. হল ঘরে বিজেপি দলের পক্ষ থেকে. এক যোগদান সভার আয়োজন করা হয়। এই দিন ২৫ খোয়াই বিধানসভা কেন্দ্রের ৪৪ নং বুথের উদ্যোগে এক.যোগদান সভার আয়োজন করা হয়. উক্ত যোগদান সভায় .উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি সুব্রত মজুমদার সহ এলাকার অন্যান্য নেতৃত্বরা উক্ত সভায় বক্তব্য রাখতে গিয়ে .মন্ডল সভাপতি সুব্রত মজুমদার .মোদি সরকারের গত ৯ বছরের কাজ ও বিভিন্ন পরিকল্পনার দিকগুলি তুলে ধরেন যেগুলি জনসাধারণের স্বার্থে কাজে লেগেছে।খোয়াই মহাকুমার কয়েকটি এলাকার মধ্যে পূর্ব গণকি গ্রামটি ও সি পি এম দলের একটি ঘাঁটি হিসেবে চিহ্নিত ছিল। এই ঘাটিকে ভেঙে গুঁড়িয়ে দিল বিজেপি দল ৭২ পরিবারে. ২১২ জন. সি. পি এম ভোটার. বিজেপি.দলে যোগদান করেন সুব্রত মজুমদারের হাত ধরে।



