নিজস্ব প্রতিনিধি, উদয়পুর ত্রিপুরা, ২রা জুলাই:-
আচমকা মাটি ধসে পড়ে এক শিশুর মৃত্যু হয়। আহত হয়ে আরেক শিশু। আহত শিশুর চিকিৎসার চলছে কাকড়াবন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। ঘটনার খবর পেয়ে ছুটে যান স্থানীয় বিধায়ক জিতেন মজুমদার।নিহত শিশুর নাম অনিশা আক্তার(৬) । আহত শিশুর নাম সাজেদা আক্তার (১০)। সংবাদ সূত্রে জানা যায়, কাকড়াবন থানার অন্তর্গত কিশোরগঞ্জ লালটিলা এলাকায় নিজ বাড়ির পাশের একটি খালি জায়গায় পাঁচজন শিশু খেলা করছিল। বেশ কিছুদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে টিলার মাটি অনেকটা নরম হয়ে যায়। শিশুরা খেলার সময় হঠাৎ করে মাটির ধ্বস নামে। ঘটনাস্থলে দুজন শিশু মাটি চাপা পড়ে। একজন শিশুকে এলাকাবাসীরা উদ্ধার করে। কাকড়াবন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।অনিশা আক্তারকে উদয়পুর থেকে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা এসে মাটির নিচ থেকে উদ্ধার করে। পরবর্তী সময় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা কাকড়াবন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক অনিশা আক্তারকে মৃত বলে ঘোষণা করে।এ নিয়ে শোকের ছায়া নেমে আসা গোটা এলাকায়।



