তেলিয়ামুড়া প্রতিনিধি :-
ঘটনার বিবরণ দিতে গিয়ে এলাকার লোকজন অভিযোগ করে জানান,,,, ভারী বর্ষণের ফলে তেলিয়ামুড়া আর.ডি ব্লকের অধীনে জগন্নাথবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ইচারবিল এলাকায় প্রায় ১২ টি পরিবারের বসতঘর সহ জীবন-সম্পত্তি ভাসছে বানের জলে। তাদের অভিযোগ, সংশ্লিষ্ট এলাকা থেকে বর্ষাকালীন জল পারাপারের জন্য যে মূল নালাটি রয়েছে। সেটিকে নিজের প্রভাব খাটিয়ে দিলীপ চৌধুরী নামের এলাকার এক মাতব্বর নালাটিতে মাটি ফেলে সেটিকে বন্ধ করে দিয়েছে। ফলে এলাকা থেকে জল পারাপার সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। আর গতকালের ভারী বর্ষণের ফলে প্লাবিত হয়ে পড়ে গোটা এলাকা। প্রায় ১২ টি পরিবারের বাড়িঘর বর্ষার জলে জলমগ্ন হয়ে যায়। তাদের বসত ঘরেও বৃষ্টির জল প্রবেশ করে এবং ঘরে থাকা আসবাবপত্র সহ বিভিন্ন জরুরী জিনিসপত্রের ব্যাপক ক্ষতিসাধন হয়।
বর্ষাকালে এই ঘটনার আশঙ্কা করতে পেরে আগে থেকেই এই গোটা ঘটনার ব্যাপারে জগন্নাথবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ এলাকার মেম্বারকেও একাধিকবার অবগত করেছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি। কিন্তু, এলাকার ওই মাতব্বর দিলীপ চৌধুরীর এতটাই প্রভাব যে স্থানীয় গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ পর্যন্ত উনার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করার সাহস পায়নি। স্থানীয়রা এটাও জানায় যে, গ্রাম পঞ্চায়েতের স্থানীয় মেম্বার তাদেরকে বলেছে যে এলাকার লোকজন সম্মিলিতভাবে গিয়ে যেন এলাকা থেকে জল পারাপারের প্রবেশপথটি কেটে পুনরায় চালু করে দেয়। তাও গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে এ ব্যাপারে কোন ব্যবস্থা গ্রহণ করা হবে না।
এখন একটাই প্রশ্ন,,, ওই মাতব্বর দিলীপ চৌধুরীর এলাকায় এতটাই প্রভাব যে স্থানীয় গ্রাম পঞ্চায়েত পর্যন্ত এলাকাবাসীদের সমস্যা সমাধানের জন্য মাতব্বর দিলীপ কর্তৃক বন্ধ করা এলাকার একমাএ জল নিষ্কাশনের রাস্তাটি পুনরায় চালু করার সাহস দেখাচ্ছে না।
এদিকে,, সংশ্লিষ্ট এলাকার ক্ষতিগ্রস্ত পরিবার গুলি আশঙ্কা করছে যে আগামী দিন যদি এইভাবে বর্ষাপ্লাবিত হয়ে যায় গোটা এলাকা তাহলে তাদের ভিটেমাটি ছেড়ে শরণার্থী শিবিরে আশ্রয় নিতে হবে।।



