Monday, March 16, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদগোপন খবরের ভিত্তিতে আবারো প্রচুর পরিমাণ চোরাই কাঠ উদ্ধার করতে সক্ষম হল...

গোপন খবরের ভিত্তিতে আবারো প্রচুর পরিমাণ চোরাই কাঠ উদ্ধার করতে সক্ষম হল তেলিয়ামুড়া মহকুমা বনদপ্তর এর ফরেস্ট রেঞ্জ অফিসার সুপ্রিয় দেবনাথ রবিবার

ঘটনার বিবরণে জানা যায়, এদিন সকাল আনুমানিক ১১ টা নাগাদ তেলিয়ামুড়া ফরেস্ট রেঞ্জ অফিসার সুপ্রিয় দেবনাথের কাছে গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে যে কল্যাণপুর ফরেস্ট রেঞ্জের অন্তর্গত বাগানবাজার এলাকায় একটি পরিত্যক্ত ঘরে অনেকগুলি চোরাই কাঠ পরে রয়েছে। সেই খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া ফরেস্ট রেঞ্জ অফিসার সুপ্রিয় দেবনাথের নেতৃত্বে বনদপ্তরের কর্মীরা বাগান বাজার এলাকায় গিয়ে কল্যাণপুর থানার পুলিশের সহযোগিতায় রতন মনি দাস নামের এক ব্যক্তির পরিত্যক্ত ঘর থেকে ১৫০ ফুট সেগুন কাঠ উদ্ধার করতে সক্ষম হয়। যার বাজার মূল্য আনুমানিক তিন লক্ষাধিক টাকা হবে বলে সুপ্রিয় দেবনাথ জানিয়েছেন। তবে এই ব্যাপারে রতন মনি দাসের বক্তব্য ওনার পরিত্যক্ত বাড়ি এক ব্যক্তিকে ভাড়া হিসেবে দিয়েছিল হয়তোবা সেই ব্যক্তির এই চোরাই কাঠ হতে পারে বলে ওনার প্রাথমিক ধারণা। উল্লেখ্য, একসাথে এত পরিমান কাঠ কাঠ উদ্ধার করে বনদপ্তর বিরাট পরিমান সাফল্য অর্জন করল।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nineteen + nine =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য