Monday, March 16, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদরাজ্য কর্মচারী সংগঠনের খোয়াই বিভাগীয় কমিটির উদ্যোগে খোয়াই জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকে...

রাজ্য কর্মচারী সংগঠনের খোয়াই বিভাগীয় কমিটির উদ্যোগে খোয়াই জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়

খোয়াই প্রতিনিধি ২৫ শে জুন…. রাজ্য কর্মচারী সংগঠন খোয়াই কমিটির উদ্যোগে রবিবার দুপুরে খোয়াই জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উক্ত রক্তদান শিবিরের উদ্বোধন করেন খোয়াই জিলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার এছাড়া উপস্থিত ছিলেন খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা রামচন্দ্র ঘাট মন্ডলের মন্ডল সভাপতি সঞ্জীব দেববর্মা কর্মচারী সংঘের খোয়াই মহকুমা কমিটি সম্পাদক রাজিব মজুমদার তেলিয়া মুরা কমিটির সম্পাদক নিকুঞ্জ সরকার সহ অন্যান্যরা। এদিন রক্তদান শিবিরে 27 জন স্বেচ্ছায় রক্তদান করেন এছাড়া রক্তদান করতে আসা ৪০ জন নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করান। রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে জিলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার রক্তদানের মাহিত্য নিয়ে আলোচনা করেন এছাড়া বর্তমান সময়ে রাজ্যের প্রতিটি হাসপাতালের রোগীদের জন্য রক্ত খুবই গুরুত্বপূর্ণ। সেই জায়গায় দাঁড়িয়ে মুমূর্ষ রোগীদের কথা চিন্তা করে প্রত্যেকটি মানুষকে রক্তদানে এগিয়ে আসার জন্য আহ্বান জানান এতে করে রক্তদাতার যেমন শরীর ভালো থাকে পাশাপাশি একজন রোগী এ রক্ত পেয়ে বেঁচে উঠতে পারে। তাই রক্ত দানের উপর কোন দান এই জগতে নেই তাই এই মহতি কাজে সবাই এগিয়ে আসলে যেমন রক্ত সংকটের হাত থেকে হাসপাতাল গুলি বেঁচে যাবে পাশাপাশি বিভিন্ন রোগীরা নিজেদের প্রাণ বাঁচাতে পারবে সেই রক্ত গ্রহণ করে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eight + 18 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য