Monday, March 16, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই সিঙ্গী ছড়া ২০৮ নং জাতীয় সড়কে বাইক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু।

খোয়াই সিঙ্গী ছড়া ২০৮ নং জাতীয় সড়কে বাইক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু।

খোয়াই প্রতিনিধি ২৫ শে জুন…. একের পর এক ঘটে চলেছে ২০৮ নং জাতীয় সড়কে বিভিন্ন দুর্ঘটনা। তেমনি ভাবে রবিবার খোয়াই এর মধ্য সিঙ্গিছড়ার উপর দিয়ে আসা নবনির্মিত ২০৮ নং জাতীয় সড়কে এক সড়ক দুর্ঘটনায় ওই এলাকার বাসিন্দা হরিপদ সরকারের ছেলে গণেশ সরকার (৪২)নামে ব্যক্তি এই দুর্ঘটনায় প্রাণ হারায়। ঘটনার বিবরণ দিয়ে প্রত্যক্ষদর্শীরা জানান একটি পালসার বাইক খুব দ্রুতগতিতে খোয়াইয়ের দিকে আসছিল প্রত্যক্ষদর্শীদের এও বক্তব্য বাইকের গতি প্রায় ১০০ কিলোমিটার বেগে ছিল । এই দুই বাইক আরোহী বিকিল দেববর্মা (১৯) পিতা পরিমল দেববর্মা ও আরমেশ দেববর্মা (১৯) পিতা পরিতল দেববর্মা এরা দুজনই খোয়াই চ্যাম্পহর থানার এলাকার বাসিন্দা। ঘটনাটি ঘটার পর রক্তাক্ত গণেশ সরকার কে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসা হয় এরপর খোয়াই জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর জিবিতে প্রেরণ করা হয় এবং জিবি নেওয়ার পথে রাস্তাতেই মৃত্যু ঘটে গনেশ সরকারের। দুর্ঘটনার পর এলাকার জনতা উত্তেজিত হয়ে দুর্ঘটনা গ্রস্থ পালসার বাইকটিকে পুড়িয়ে দেয় সব থেকে দুর্ভাগ্যের বিষয় এই বাইকটির নাম্বারটি পর্যন্ত জানা সম্ভব হয়নি। এখানে প্রশ্ন হল নবনির্মিত ২০৮ নং জাতীয় সড়ক তৈরি হওয়ার সাথে সাথেই যে সমস্ত সড়ক দুর্ঘটনা গুলি ঘটছে এই বিষয়টি নিয়ে খোয়াইয়ের শুভবুদ্ধি সম্পন্ন জনগণ বারবার খোয়াই ট্রাফিক ইউনিট এবং পুলিশ প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করছে তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে কারণ জাতীয় সড়কটি চালু হয়েছে মাত্র বেশ কয়েকদিন হল কালো হবার পর থেকে এখন পর্যন্ত জাতীয় সড়কে দুর্ঘটনায় দুজন লোক মারা যায়। এখন পর্যন্ত খোয়াইয়ের নবনির্মিত জাতীয় সড়কে নিত্যদিন কোনো না কোনো দুর্ঘটনা লেগেই রয়েছে। সড়ক দুর্ঘটনার বিষয়টিকে নিয়ে উদ্বিগ্ন খোয়াই এর সাধারণ জনগণ। অন্যদিকে খোয়াই এর ট্রাফিক ইউনিট খোয়াই শহরের বিভিন্ন এলাকাতে হেলমেট বিহীন বাইক, বাইকের কাগজপত্র চেকিং এইসব নিয়ে ব্যস্ত থাকতে দেখা যায় প্রায়ই, অন্যদিকে নবনির্মিত ২০৮ নং জাতীয় সড়কে দ্বিচক্রী যান ও ছোট যানবাহন গুলি এত দ্রুতগতিতে চলাচল করে যে কোন সময রবিবারের ঘটনাটির মতো বড় ঘটনা ঘটে যেতে পারে। ২০৮ নং জাতীয় সড়কে ছোট যানবাহন ও দ্বিচক্রী যান গতি নিয়ন্ত্রণে জন্য সক্রিয় পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজন বলে মনে করছেন খোয়াই এর সাধারণ জনগণ, এই সমস্ত দুর্ঘটনাগুলি রোধ করার ক্ষেত্রে খোয়াই এর ট্রাফিক ইউনিট সক্রিয় না হলে এইরকম দুর্ঘটনা প্রতিদিন চলতে থাকবে, এখন দেখার বিষয় খোয়াই এর সড়ক দুর্ঘটনা রোধ ক্ষেত্রে খোয়াই ট্রাফিক ইউনিট আগামী দিনে কি পদক্ষেপ গ্রহণ করে। এছাড়া খোয়াই মহকুমা শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের একটাই বক্তব্য পুলিশ যদি ২০৮ নং জাতীয় সড়কে টহল দাড়ির ব্যবস্থা করা তাহলে হয়তো দ্রুত গতিতে যেসব যুবকরা গাড়ি এবং বাইক চালায় ওরা কিছু সাবধানতা অবলম্বন করবে পুলিশের ভয়ে। তবে এখানে দেখা যাচ্ছে এতদিন পর্যন্ত যতগুলি দুর্ঘটনা হয়েছে সবগুলি দ্রুত গতিতে বাইক চালানোর জন্য আর এই বাইক গুলি চালাচ্ছে কিছু উশৃংখল এবং নেশাখোর উপজাতি অংশের যুবকরা। বাইক চালকরা নেশা করে থাকার কারণেই রবিবার এই দুর্ঘটনাটি ঘটে। গণেশ সরকারের মর্মান্তিক মৃত্যুতে সমস্ত সিংগী ছাড়া এলাকায় শোকের ছায়া নেমে আসে। গণেশ সরকার এলাকার একজন শান্ত ভদ্র লোক ছিলেন বলে মন্তব্যও করেন এলাকাবাসিরা উনার মৃত্যুতে অবাক সবাই।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য