জুয়েল রানা প্রতিনিধি বক্সনগর:- নেশাগ্রস্ত যুবকদের চিকিৎসা করানোর জন্য জেলা ভিত্তিক হাসপাতাল তৈরি হচ্ছে বক্সনগরে। এমনটাই বললেন ত্রিপুরা মহিলা কমিশনের অন্যতম সদস্য ও ত্রিপুরা নেশা মুক্ত গড়ার যে কমিটি এই কমিটির কনভেনার ডালিয়া সিংহ।বিশেষ করে ত্রিপুরার মধ্যে সিপাহীজলা জেলায় এই প্রথম জেলা ভিত্তিক হাসপাতাল তৈরি হতে যাচ্ছে বলে খবর।বক্সনগর টাউন হল সংলগ্ন স্পোর্টস কমপ্লেক্স দ্বিতল ভবনে এই হাসপাতাল তৈরি হবে বলে জানা যায়।আর এই দ্বিতল ভবনটি পরিদর্শন করার জন্য সোমবার দুপুর ১২ ঘটিকার সময় ত্রিপুরা নেশা মুক্ত গড়ার যে কমিটির কনভেনার ডালিয়া সিংহ,বক্সনগর বিধানসভার বিজিত প্রার্থী তাফাজ্জল হোসেন ও বক্সনগর মন্ডল সভাপতি সুভাষচন্দ্র সাহা এই দ্বিতল ভবনের উপযুক্ত পরিকাঠামো আছে কিনা তা খতিয়ে দেখলেন।এবং তিনি জানান অতি সত্বর এই বক্সনগরে তৈরি হতে যাচ্ছে নেশাগ্রস্ত যুবকদের জন্য বিনা পয়সায় চিকিৎসা করানোর হাসপাতাল।সূত্রে জানা যায় এই হাসপাতাল বক্সনগর তৈরি হওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার বিভিন্ন সীমান্ত এলাকাগুলিতে বিশেষভাবে অধিকাংশ যুবকরা মাদক ব্যবসার সাথে জড়িত ও নেশায় আসক্ত হয়ে ধ্বংসের দিকে যাচ্ছে।আর এই কারণেই সরকার সবদিক বিবেচনা করে রাজ্য সরকার এই বক্সনগর স্থানটি বেছে নিয়েছে। অতিসত্বর তৈরি হতে যাচ্ছে বক্সনগরে নেশাগ্রস্ত যুবকদের চিকিৎসা করানোর জন্য হাসপাতাল।বক্সনগর সহ সোনামুড়া,ধনপুর,বিশালগড় সহ বিভিন্ন মহকুমা এলাকা গুলিতে প্রচুর স্কুল,কলেজ পড়ুয়া ছেলেমেয়েরা নেশা আসক্ত হয়ে যুব সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে।অনেকের আবার সংসার ভেঙ্গে যাচ্ছে এই নেশার কারণে।দীর্ঘদিন যারা নেশা করে অসুস্থ হয়ে পড়েন ও উন্মদের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান তাদের এই হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসা করানো হবে।ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই রাজ্যকে নেশা মুক্ত গড়ার জন্য বিভিন্ন পরিকল্পনা ইতিমধ্যে শুরু করে দিয়েছেন। ২০২৩ বিধানসভা নির্বাচনে বিজেপি সরকার গঠন হওয়ার পর মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই প্রশাসনিকভাবে নেশা বিরোধী অভিযান করার জন্য স্পেশাল কমিটিও গঠন করেন।আর ইতিমধ্যেই যারা নেশাগ্রস্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন তাদের সুস্থ জীবনে ফিরিয়ে আনতে এই চিকিৎসার পরিকল্পনা করেন। নেশা মুক্ত ত্রিপুরার কমিটির অন্যতম সদস্য ডালিয়া সিংহ জানান ২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির লালকেল্লায় নেশা মুক্ত ভারত অভিযান করার আওয়াজ দেন।আর এই অঙ্গ আরিয়া যুবা নামের একটি সংস্থা উদ্যোগ নিয়েছে নেশা মুক্ত ভারত গড়ার। ত্রিপুরা রাজ্যেও মুখ্যমন্ত্রী নেশা মুক্ত ত্রিপুরা গড়ার ডাক দিয়েছেন।কারণ ত্রিপুরার যুবকরাও যেভাবে নেশায় আসক্ত হচ্ছে,বিশেষ করে স্কুল কলেজ অলি গলিতে নেশাগ্রস্ত হয়ে যুবকরা যেভাবে অসুস্থ হয়ে পড়ছে তাতে সমাজ ধ্বংসের দিকে।আর এই উদ্দেশ্যে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের প্রত্যেকটি জেলায় জেলায় নেশাগ্রস্ত যুবকদের জন্য হাসপাতাল তৈরি করার পরিকল্পনা নেন।এরই অঙ্গ হিসাবে সিপাহীজলা জেলার সোনামুড়া মহাকুমার বক্সনগর কমিউনিটি হলের পাশে এই হসপিটাল উদ্বোধনের পরিকল্পনা চলছে।তবে দেখার বিষয় সরকার কবে নাগাদ বক্সনগরে নেশাগ্রস্ত যুবকদের জন্য হাসপাতাল তৈরি করে দেন।অভিজ্ঞ মহলের ধারণা যদি এই বক্সনগরে নেশাগ্রস্ত যুবকদের সুস্থ করে তোলার জন্য হাসপাতাল তৈরি হয় তাহলে অন্যান্য নেশাগ্রস্থ যুবকরাও আস্তে আস্তে নেশা থেকে দূরে চলে আসবে।মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ প্রশংসনীয় বলে মনে করছে অভিজ্ঞ মহল।।তিনি আরো জানান বক্সনগর যদি এই হাসপাতাল তৈরি হয় তাহলে অনেক বেকার যুবক-যুবতীরা কর্মসংস্থানের ব্যবস্থাও হয়ে যাবে।



