Tuesday, March 17, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদসরকারি শিক্ষকদের পর্দা ফাঁস করল সাগর

সরকারি শিক্ষকদের পর্দা ফাঁস করল সাগর

আগরতলা,29 মে,প্রাইভেট টিউশন করতে গিয়ে সরকারি শিক্ষকদের রোশানলে মানহানির শিকার হয়েছিল প্রাইভেট টিউটর সাগর রায় | পরে থানা পুলিশের তদন্তে পর্দা ফাঁস হয় সরকারি শিক্ষকদের গভীর চক্রান্তের | বাড়তে থাকে সাগরের জনপ্রিয়তা |ছোটবেলা থেকেই অনেক অভাব অনটন দারিদ্রতার মধ্য দিয়েই বড় হয়ে উঠেছে সোনামুড়ার ঠাকুরমুড়া নজরুল পল্লীর সাগর রায় | বাবা মা দুজনেই উচ্চশিক্ষিত হলেও তৎকালীন সময়ে সরকারি চাকরি পায়নি | তাই টিউশন করেই সাগরকে বড় করেছিল | মেধাবী সাগরও বাবা-মায়ের এই দৈন্যদশা দেখে পড়াশোনায় মনোযোগী হয়ে ওঠে | সাগর সোনামুড়ার কবি নজরুল মহাবিদ্যালয় থেকে ইংলিশে অনার্স করেছে | তারপর সরকারি লোনে বিএড কমপ্লিট করে | দুর্ভাগ্য সাগরের কপালেও জুটেনি সরকারি চাকরি | একপ্রকার বাধ্য হয়েই বাবা মায়ের মত প্রাইভেট টিউশনকেই নিজের পেশা হিসেবে বেছে নিয়েছে | তবে অভাবের সংসারে ক্লাস ইলেভেন থেকেই সাগর টিউশনি শুরু করেছিল | বর্তমানে সোনামুড়া মহকুমার একজন স্বনামধন্য প্রাইভেট টিউটর হিসেবে পরিচিত সাগর রায় | সরকারি নির্দেশে যখন সরকারি স্কুলে চাকরি করা শিক্ষকরা টিউশন করতে পারছেন না | তখন সোনামুড়ায় বেশ কয়েকজন সরকারি শিক্ষক প্রাইভেট টিউশনে ব্যস্ত ছিলেন | সাগর ওই সমস্ত সরকারি শিক্ষকদের বিরুদ্ধে আন্দোলনে নামে | সাগরের তেজী আন্দোলন চোখে পড়েছিল তৎকালীন শিক্ষা মন্ত্রী রতনলাল নাথের | মন্ত্রী রতন নাথ সাগরের এই আন্দোলন দেখে তাকে ডেকে পাঠিয়েছিল মন্ত্রীর কোয়াটারে | বাহবা জানিয়েছিল সাগরকে | রতন নাথ সোনামুড়ায় ছুটে গিয়ে সমস্ত সরকারি শিক্ষকদের টিউশন বন্ধের নির্দেশ জারি করে | এদিকে সরকারি শিক্ষকরা এক কাট্টা হয়ে সাগরের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত হয় | সেই চক্রান্ত মোতাবেক একদিন সোনামুড়া ইংলিশ মিডিয়াম স্কুল সংলগ্ন সাগরের টিউশন সেন্টারে সরকারি শিক্ষকদের মদতপুষ্ট বেশ কয়েকজন ছেলে গিয়ে অভিযোগ তুলেছিল সাগরের বিরুদ্ধে শ্লীলতাহানির | ঘটনাস্থলে ছুটে এসেছিল পুলিশ | পুলিশি তদন্তক্রমে নির্দোষ প্রমাণিত হয় সবার প্রিয় শিক্ষক সাগর রায় | যে মেয়েটির শ্লীলতাহানির অভিযোগ করা হয়েছিল, সে মেয়ে ও তার বাবা থানায় গিয়ে স্টেটমেন্ট দিয়েছে সাগরের পক্ষে | পরবর্তীকালে যে সমস্ত ছেলেরা এই ঘটনায় লিপ্ত হয়েছিল তারাও সাগরের কাছে এসে হাতজোড় করে ক্ষমা চেয়ে যায় | বলেছে সরকারি শিক্ষকদের প্রলোভনে পা দিয়ে এই ধরনের জঘন্য কাজে লিপ্ত হয়েছিল তারা | শেষ পর্যন্ত নির্দোষ প্রমাণিত হয় সাগর | কিন্তু কথায় বলেনা? যে কোন ঘটনা একবার রটে গেলে, মানুষের মনে তা নিয়ে দ্বিধা দ্বন্দ্ব কিংবা প্রশ্ন থেকেই যায় | আর এই সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ও প্রশ্ন দূর করার জন্যই সাগর জোর কদমে শুরু করে দিয়েছে তার প্রাইভেট টিউশন | বর্তমানে সোনামুড়ার ঠাকুর মুড়ায় এবং সোনামুড়া ইংলিশ মিডিয়াম স্কুল সংলগ্ন স্থানে স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন সাগরের টিউশন সেন্টারগুলি চলছে রমরমিয়ে | উপচে পড়া ভিড় ছাত্র-ছাত্রীদের | তবু শিক্ষিত যুবক সাগর কেমন যেন একটা হীনমন্যতায় ভুগছে | সরকারি শিক্ষকদের রোষানলে সাময়িক সময়ের জন্য হলেও মানহানির শিকার হয়েছিল শিক্ষিত বেকার যুবক | এদিকে সাগরের আন্দোলনের সফলতা ইতিমধ্যেই প্রকাশ্যে চলে এসেছে | সোনামুড়ার প্রত্যন্ত এলাকার এক শিক্ষিত যুবকের আন্দোলনের রেশ পড়েছে রাজ্য প্রশাসনে | সম্প্রতি রাজ্য সরকার সমস্ত স্কুল কলেজের সরকারি শিক্ষক-শিক্ষিকাদের প্রাইভেট টিউশনের উপর ফতুয়া জারি করেছে | শুধু ফতোয়া জারি নয় এ যাত্রায় কারা কারা সরকারি শিক্ষকতা করা সত্ত্বেও প্রাইভেট টিউশন করছে তাদের নামের লিস্ট পর্যন্ত বের করতে শুরু করেছে রাজ্য সরকার | ফলে আখেরে লাভবান হবে এ রাজ্যের শিক্ষিত বেকার যুবক-যুবতীরাই | তবে এক সময় বেকার যুবক সাগরের নেতৃত্বে সরকারি শিক্ষকদের বিরুদ্ধে যে আন্দোলন সংঘটিত হয়েছিল সেটার বাস্তব ফল বর্তমানে ভোগ করবে সারা রাজ্যের শিক্ষিত বেকার যুবক-যুবতীরা | সরকার সরকারি শিক্ষকদের টিউশন বন্ধে পদক্ষেপ গ্রহণ করতে হবে আরও কঠোর | যাতে করে সাগর রায়ের মতো যাতে আর কোন বেকার যুবককে সরকারি চাকরিরত শিক্ষকদের জঘন্য চক্রান্তের ফাঁদে না পড়তে হয় | সরকারি শিক্ষকরাও এ যাত্রায় সতর্কতা অবলম্বন করা অত্যন্ত প্রয়োজন হয়ে পড়েছে | নতুবা বেকার সাগররা ফের আন্দোলন শুরু করলে সরকারি নিয়মানুসারে চাকরিও খোয়াতে পারে সরকারি শিক্ষকরা | সরকার পদক্ষেপ গ্রহণ করলেও নির্দেশিকা হাতে পেয়ে বর্তমানে অনেক সরকারি শিক্ষক গোপনে প্রাইভেট টিউশনের কাজ চালিয়ে যাচ্ছে বলেও বিভিন্ন জেলা মহকুমা থেকে খবর আসছে | এক্ষেত্রে কলেজ, বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় প্রধানদের বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করতে হবে | প্রতিটি স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে যখন শিক্ষকদের ফতোয়া জারি করা হবে তখনই একেবারে নির্মূল করা সম্ভব হবে তাদের দ্বারা প্রাইভেট টিউশন বন্ধ করা | প্রসঙ্গত সোনামুড়ার সাগর রায় যখন তৎকালীন শিক্ষা মন্ত্রী রতনলাল নাথের দ্বারস্থ হয়েছিলেন তখন এক সপ্তাহের মধ্যে রতনলাল নাথ সোনামুড়া এসে চারজন শিক্ষককে হাতেনাতে ধরে ফেলেন | শাস্তি হিসেবে চারজনকে বদলি করে দিয়েছিলেন প্রত্যন্ত এলাকায় | রতনলাল নাথ তখন ওই যুবকদের নির্দেশ দিয়েছিল সোনামুড়ার বিভিন্ন এলাকায় যাতে তারা দুস্থ ছাত্র-ছাত্রীদের বিনা পয়সায় টিউশনের ব্যবস্থা করে | তখন শিক্ষিত যুবক সাগর রায় মন্ত্রীর কথা শিরোধার্য করে নিয়ে বিভিন্ন এলাকায় বিনা পয়সায় দুঃস্থ ছাত্র-ছাত্রীদেরকে পড়ানো শুরু করেছে | বর্তমানে ও তার এই প্রয়াস জারি রেখেছে | গোটা মহকুমা এখন সাগরের নাম ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকদের মুখে মুখে | আগামী দিনে দুস্থ ছাত্র-ছাত্রীদের সাহায্যে আরও কাজ করতে চায় বলে জানিয়েছে বেকার শিক্ষিত যুবক সাগর রায় |

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fourteen − 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য