Tuesday, March 17, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদরবিবার সন্ধ্যার পর খোয়াই আগরতলা গামী একটি বাস খোয়াই পহরমুড়া ব্রিজ সংলগ্ন...

রবিবার সন্ধ্যার পর খোয়াই আগরতলা গামী একটি বাস খোয়াই পহরমুড়া ব্রিজ সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে বাসের ১৬ জন যাত্রী আহত হয়। তার মধ্যে গুরুতর অবস্থায় আটজনকে জীবিতে রেফার করা হয়

প্রতিনিধি খোয়াই … রবিবার সন্ধ্যা আটটা নাগাদ আগরতলা থেকে আগত খোয়াই গামী TR 06 1236 নম্বরের একটি বাস গাড়ি খোয়াই প্রহরমুড়া এলাকার কুমারী মধুতি রূপশ্রী সেতুর সামনে ভাঙ্গা রাস্তার কারণে দুর্ঘটনার কবলে পড়েন। আগরতলা থেকে আগত যাত্রীবাহী এই বাসটি বলাকা কমিউনিটি হলে সামনে বাক নিতে গিয়ে কেয়ারিং ফেল করার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে প্রায় ৫০ ফুট খাদে পড়ে যায় কয়েকবার উলটপালট করে। আগরতলা থেকে আগত বাসটিতে ১৬ জন যাত্রী ছিল সবাই আহত হয়েছেন তার মধ্যে গুরুতর আহতের সংখ্যা আট জন তাদেরকে জিবি হাসপাতালে রেফার করা হয়েছে। এই ঘটনার খবর পেয়ে প্রত্যক্ষদর্শী এলাকাবাসীরা সঙ্গে সঙ্গে অগ্নি নির্বাহ দপ্তরে খবর পাঠালে অগ্নি নির্বাহ দপ্তর এর কর্মীরা আহত যাত্রীদের তড়িঘড়ি উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসেন এবং জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা গুরুতর আহত যাত্রীদেরকে প্রাথমিক চিকিৎসার পর আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তরিত করেন। অল্পবিস্তর যারা আহত হয়েছেন তাদেরকে খোয়াই জেলা হাসপাতালে রেখে চিকিৎসা করার ব্যবস্থা করেছেন জেলা হাসপাতাল কর্তৃপক্ষ। অন্যদিকে দুর্ঘটনায় কবিলিত যাত্রীদের উদ্ধার করা অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি কে সাইডে দিতে গিয়ে ডি ডাবলু এস দপ্তরের একটি গাড়িও দুর্ঘটনায় কবলিত এলাকায় রাস্তার সাইডে পড়ে যায় চালক অল্প বিস্তর আহত হয়। খোয়াই পহরমূড়া বলাকা কমিউনিটি হলের সংলগ্ন এলাকাতে বিগত দিনেও এরকম দুর্ঘটনার স্বীকার হয়েছে ছোট বড় যানবাহন। অনেকের প্রাণের হানিও হয়েছেন এই এলাকাতে। কিন্তু এই দুর্ঘটনায় আহাত এদের মধ্যে তিনজন খুবই গুরুতর অবস্থায় রয়েছেন বলে খোয়াই জেলা হাসপাতালের চিকিৎসকরা জানান। আহত ১৬ জনের মধ্যে যাদেরকে জিবি হসপিটালে পাঠানো হয়েছে এরা হলেন দীপ্তি রানী দেব ৫৬, প্রদীপ দেব ৬০, সুরজিৎ রঞ্জন দাস ৪৫, সুবীর ঘোষ ৪৭, গীতা দেবনাথ ৫৬, বাবুল দেব ৫৫, সুরাই মুরমু ৩৭, বিজয় দেব ৫৭, এছাড়া বাকি ৮ জন খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন এরা হলেন রনেশ দেববর্মা ৩৪, বিজয় দাস, প্রীতম্বর দেববর্মা, রতন সিং ৩২ বিএসএফ 119 নং ব্যাটালিয়নের জোয়ান, সুমন ঘোষ, বানুচন্দ্র পাল 65, শিপ্রা পাল ৪৫, সুরজিৎ শুক্লোদার ১৫ এরা সবাই খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন। এই দুর্ঘটনার খবর পেয়ে খোয়াইজ জিলা পরিষদের সদস্য তথা মন্ডল সভাপতি খোয়াই জেলা হাসপাতালে গিয়ে আহতদের সাথে কথা বলেন। অন্যদিকে ঘটনাস্থলে পুলিশ আধিকার খোয়াই থানার ওসি ঘটনাটি তদন্ত করতে যান। তবে এই এত বড় দুর্ঘটনার খবর পেয়ে সমস্ত খোয়াই বাসি দুর্ঘটনা গ্রস্ত লাগাতে গিয়ে উপস্থিত হলে সেখানে প্রচন্ড ভিড় জমে যায় এবং উদ্ধার কার্যে ব্যাপক সমস্যা সৃষ্টি হয় পাশাপাশি দুর্ঘটনা গ্রস্ত এলাকার সড়কের উভয়দিকে ব্যাপক যানজটের সৃষ্টি হয় পরে যানজট কয়েক ঘন্টা সময় লাগে শিথিল হতে। তবে এখানে বলা বাহুল্য সপ্তাহ 10 দিন আগে এই কুমারীর মধুতি রূপশ্রী সেতুর সংলগ্ন এলাকাতে তিনটি শিশু খোয়াই নদীতে স্নান করতে গিয়ে সলিল সমাধি হয়ে মৃত্যুবরণ করতে হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 + 12 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য