নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, 27মে; বাইক চুরি হয়ে গেছে এমন অভিযোগ জানাতে এসে, বড়সড়ো এক প্রতারক চক্রের হদিশ পেল আর. কে.পুর থানার পুলিশ ৷ এই প্রতারক চক্রে তিনজনকে আটক করে আর কেপুর থানার পুলিশ ৷ এই প্রতারক চক্রের তিনজন হলো প্রশান্ত দাস, সাগর দাস এবং সাগর মিয়া ৷ রাধাকিশোরপুর থানার পুলিশ এই প্রতারক চক্রের তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় ৷ঘটনার বিবরণে জানা যায়, গত নভেম্বর মাসের ৩০ তারিখ ২৫ হাজার টাকা ডাউন মানি দিয়ে প্রশান্ত দাস নামে জনৈক ব্যক্তি একটি বাইক ক্রয় করেন । ৪৮ মাসের কিস্তিতে প্রতিমাসে 4750 টাকা করে ইএমআই দিতে হবে। এরই মধ্যে প্রশান্ত বাইকের ইএমআই এর টাকা না দিতে পারায় পিত্রা এলাকার সাগর দাসের কাছে ১৬৫০০ টাকায় বাইকটি বিক্রি করে দেন। কথা থাকে প্রতি মাসে ইএমআই চালাবে সাগর । এদিকে সাগর দাস বাইকের টাকা না দিয়ে বাইকটি চুরি হয়ে গেছে বলে রাধাকিশোরপুর থানায় একটি মামলা দায়ের করে। পুলিশ বাইক চুরির ঘটনায় তদন্ত শুরু করে। তদন্ত জানা যায়, বাইকটি কলমছড়া সাগর মিঞা নামে জনৈক ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছে সাগর দাস । এদিকে রাধাকিশোরপুর থানার ওসি বাবুল দাসের নেতৃত্বে পুলিশ শুক্রবার গভীর রাতে বাইকের দ্বিতীয় মালিক সাগর দাস এবং তৃতীয় মালিক সাগর মিঞা 2 জনকে আটক করে । রাধাকিশোরপুর থানার ওসি বাবুল দাস জানান, বাইকের ইএমআই এর টাকা না দিয়ে পার পাবার জন্য নতুন এক ফন্দি এঁকেছে একটি চক্র। তারা অধিক দামের বাইক ইএম আইএর মাধ্যমে ক্রয় করে কিছুদিন পর বাইকটি অন্যত্র বিক্রি করে দিয়ে, বাইক চুরি হয়ে গেছে বলে থানায় এন্ট্রি করে ফাইনান্স কোম্পানিকে জানিয়ে দিচ্ছে। যার ফলে তারা ফাইন্যান্সের টাকা আর দিতে হচ্ছে না। উপরন্ত ইন্সুন্যান্স কোম্পানিতে ক্লেইম করে উল্টো টাকা হাতিয়ে নিচ্ছে । থানা সূত্রে খবর ফাইন্যান্স কোম্পানি থেকে বাইক ইএমআই-এ কিনে, চুরি হয়ে যাওয়ার অভিযোগ করে একটি প্রতারক চক্র বেশ সক্রিয় ছিল, পুলিশ তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আসল রহস্য উদঘাটনের চেষ্টা করছে বলে জানা গেছে ৷



