Tuesday, March 17, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদবাচাই বাড়িতে অটোচালক কে মারধরের ঘটনাকে কেন্দ্র উত্তপ্ত পরিস্থিতিকে শিথিল করতে পুলিশ...

বাচাই বাড়িতে অটোচালক কে মারধরের ঘটনাকে কেন্দ্র উত্তপ্ত পরিস্থিতিকে শিথিল করতে পুলিশ প্রশাসন, অটোচালক সংঘ এবং এলাকার জনগণকে নিয়ে এক শান্তি বৈঠক করা হয় বাচাইবাড়ী বাড়ি কমিউনিটি হলে

প্রতিনিধি খোয়াই ২৭ শে মে…..গত বুধবার দুপুরে খোয়াই বাছাইবাড়ি এলাকাতে দুর্ঘটনা গ্রস্থ এক অটোচালক কে মারধর করা হয় । এই ঘটনাকে কেন্দ্র করে পরের দিন বৃহস্পতিবার খোয়াই এর অটো চালকরা খোয়াই চম্পা হাওর সড়ক খোয়াই জাম্বুরা এলাকাতে এবং খোয়াই কমলপুর চেরমা এলাকাতে সড়ক অবরোধ করেন, এই ঘটনাকে কেন্দ্র করে অটোচালকদের দাবি গত বৃহস্পতিবার খোয়াই বাচাই বাড়ি এলাকাতে অটোচালকের মারধর সঙ্গে যুক্ত সমস্ত অপরাধীদেরকে পুলিশ গ্রেফতার করতে হবে এবং অটোচালকের প্রচণ্ড মারধর করা হয় এতে জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর সঙ্গে সঙ্গে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয় এবং চিকিৎসকরা বলেন দ্রুত অপারেশন করাতে হবে, এই বিষয়টি নিয়ে অটো চালকরা সম্মিলিতভাবে প্রতিবাদ করে এবং বলেন অটো চালকের চিকিৎসার দায়ভার বহন করতে হবে যারা যারা ওকে মেরেছিল তাদেরকে। পুলিশ প্রশাসনের কর্মকর্তারা এই বিষয়টির দায়ভার গ্রহণ করাতে সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয় অটো চালকরা। তারপরও পরিস্থিতির পরিবেশ কিছুটা থমথমে থাকাকালীন শনিবার দুপুরে পুলিশ প্রশাসনের উদ্যোগে খোয়াই বাছাইবাড়ী কমিউনিটি হলে এক শান্তি সভার আয়োজন করা হয়। এই শান্তি সভায় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট এলাকার জাতী উপজাতি অংশের নেতৃত্ব এবং পুলিশ প্রশাসন থেকে উপস্থিত ছিলেন খোয়াই থানার ওসি রাজেন্দ্র কুমার জমাতিয়া, চাম্পা হাওড়া থানার ওসি ও খোয়াই মহকুমা পুলিশ আধিকারিক প্রসুন কান্তি মজুমদার ও স্থানীয় লোকজন, খোয়াই এবং বিভিন্ন এলাকার অটো চালকদের নেতৃত্ব।এই সভায় মূলত আলোচনা করা হয় সবকিছু স্বাভাবিক রাখার জন্য ছোট বড় যানবাহন সড়কে চলাচল করতে গেলে ছোটখাটো দুর্ঘটনা ঘটতে পারে কোন চালক ইচ্ছাকৃতভাবে দুর্ঘটনার সম্মুখীন হয় না সুতরাং দুর্ঘটনা ঘটলে সেই ঘটনা সংশ্লিষ্ট এলাকার জনগণ সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে অবগত করানো যতটুকু পারা যায় দুর্ঘটনা কবলিত যাত্রী এবং চালকদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। এই মূলে সকলে একমত হয় এই সভাতে। পুলিশ প্রশাসনের মহকুমা অধিকারীক প্রসুন কান্তি মজুমদার পরিষ্কার জানিয়ে দেন দুর্ঘটনা ঘটলে অবশ্যই পুলিশ প্রশাসনকে অবগত করাতে হবে। এখন দেখার বিষয় শনিবারের এই শান্তি সভার সফলতা কতটুকু কার্যকরী হয় আগামী দিনের জন্য।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

11 − 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য