তেলিয়ামুড়া প্রতিনিধি–তেলিয়ামুড়া মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তর, জেলা বিদ্যালয় আধিকারিক, তেলিয়ামুড়া পৌর পরিষদ এবং বিদ্যালয় পরিদর্শকের ব্যাবস্থাপনায় ১২৪ তম নজরুল জন্ম জয়ন্তীর মহকুমার মূল অনুষ্ঠানটি পালন করা হয় তেলিয়ামুড়া কবি নজরুল বিদ্যাভবন দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে । বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণের মধ্য দিয়ে সুসজ্জিত বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়াতে। রিলেটি তেলিয়ামুড়া শহরের বিভিন্ন পথ অতিক্রম করে পুনরায় কবি নজরুল বিদ্যাভবন দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর সে সমাপ্তি হয়। রেলি সমাপ্তির পর শুরু হয় মূল অনুষ্ঠান বিদ্যালয় হল গৃহে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, তেলিয়ামুড়া পৌর পরিষদের পৌর পিতা রূপক সরকার, সহ পৌরপিতা মধুসূদন রায় সহ অন্যান্য অতিথিবৃন্দরা। এদিনের এই অনুষ্ঠানটি প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সূচনা করেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সহ আমন্ত্রিত অতিথিরা। কাজী নজরুল ইসলামের মর্ম মূর্তিতে মাল্য দান করেন মুখ্য সচেতক কল্যাণী রায়। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্য সচেতক কল্যাণী রায় কাজী নজরুল ইসলামের জীবনী নিয়ে তাৎপর্য বিষয়গুলি তুলে ধরেন।



