Tuesday, March 17, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদলড়াই শেষ, বন্ধু সুদীপের পথেই বিপ্লব, শোকে পাথর কল্যাণপুর

লড়াই শেষ, বন্ধু সুদীপের পথেই বিপ্লব, শোকে পাথর কল্যাণপুর

কল্যাণপুর প্রতিনিধি :-
সকাল হতেই আর পত্রিকার বান্ডিল হাতে দেখা যাবেনা কল্যাণপুরের পত্রিকা বিতরক বিপ্লবকে। দুই দিনের মরণপন লড়াই শেষে শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানলো কল্যাণপুরের বিপ্লব দাস (৩২)। সাতসকালে এই খবর ছড়িয়ে পড়তেই গোটা কল্যাণপুর জুড়ে ব্যাপক শোকের আবহ তৈরি হয়েছে। ঘটনার বিবরণে জানা যায় গত মঙ্গলবার কল্যাণপুর এলাকার পেশায় পত্রিকা বিতরক বিপ্লব দাস(৩১) এবং তার বন্ধু পশ্চিম ঘিলাতলির সুদীপ দেবনাথ(৩৭) বাইকে করে আগরতলা যাওয়ার পথে জিরানিয়া থানাধীন সাধুপাড়া এলাকায় জাতীয় সড়কের উপর ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলেই সুদীপের মৃত্যু হয়, কিন্তু দুইদিন জিবি হাসপাতালে চিকিৎসাধীন ছিল বিপ্লব। গতকাল শেষ রাতে চিকিৎসকের সমস্ত রকমের প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে বিপ্লব মৃত্যুর কোলে ঢলে পড়ে। ভোরের আলো ফোটার সাথে সাথেই কল্যাণপুর জুড়ে সদা হাস্যময় বিপ্লবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এক অকৃত্রিম শোকের পরিমণ্ডল তৈরি হয়।
জিবি হাসপাতালে ময়না তদন্তসহ যাবতীয় প্রক্রিয়া শেষ করার পরে কল্যাণপুরে নিথর বিপ্লবের মরদেহ এসে পৌঁছায় দুপুর আনুমানিক দুটার কিছু পরে। প্রথমে কল্যাণপুর প্রেস ক্লাবের সামনে বিপ্লবকে কল্যাণপুর প্রেসক্লাব এর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। এই পর্বে কল্যাণপুর প্রেস ক্লাবের সভাপতি সজল দেব, সম্পাদক রাজীব ঘোষ সহ অন্যান্য সদস্যরা সহ প্রচুর সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
এরপর প্রেসক্লাব থেকে শেষবারের মতো বিপ্লবের নিথর দেহ নিয়ে যাওয়া হয় তার বাড়িতে। বাড়িতে বিপ্লবের নিষ্প্রাণ দেহ পৌঁছনু মাত্রই পরিজনসহ পাড়া-প্রতিবেসী দের আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে । বিপ্লবের বৃদ্ধ বাবার বুকফাটা চিৎকার, মায়ের গগনব্যাধি আর্তনাদ, ভাইয়ের মুহুর্মুুহ সংজ্ঞাহীন হয়ে যাওয়া,সমবেত আট থেকে আশির অশ্রু ধারায় এক মর্মান্তিক এবং হৃদয়বিদারক পরিস্থিতির তৈরি হয়। এরপর স্বজনহারা, বন্ধু, পাড়া প্রতিবেশী সহ পরিজনদের চোখের সামনে কল্যাণপুরের মহাশ্মশানে পঞ্চভূতে বিলীন হয়ে যায় বিপ্লব। জীবনের মাত্র ৩০ টি বসন্ত পার করা বিপ্লবের মর্মান্তিক বাইক দুর্ঘটনায় প্রাণ চলে যাওয়া আরো একবার আমাদেরকে জানান দিতে চাইছে আমরা যদি সচেতন না হই , আমরা যদি সাবধানতার রাস্তা অবলম্বন না করি তাহলে এরকম ঘটনা আগামিতেও ঘটতে পারে। ভয়াবহ বাইক দুর্ঘটনার বলি হয়ে বিপ্লব তার বন্ধু সুদীপের মতোই ইহলোকের মায়া মমতা ত্যাগ করে অনন্ত লোকের দিকে পাড়ি দিয়েছে। শুধু একটাই দাবি উঠছে আমাদেরকে সচেতন হতে হবে, সতর্ক হতে হবে , দুর্ঘটনা রোধে সকলকে এগিয়ে আসতে হবে, আর যাতে কোন মায়ের কোল খালি না হয় সে ব্যাপারে সকলকেই দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fifteen − one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য