ধর্মনগর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী বিশ্ববন্ধু সেন জয়যুক্ত হওয়ায় খুশির জোয়ার মহকুমা জুড়ে। শনিবার এক বিজয় সমাবেশের মাধ্যমে নব নির্বাচিত বিধায়ক কে স্বাগত জানায় এলাকার জনতা। ২০১৮ সালের নির্বাচনে চলো পাল্টাই শ্লোগানের সাথে তাল মিলিয়ে এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী বিশ্ববন্ধু সেন হয়ে বিধানসভায় যান, এবং উপাধ্যক্ষ এর মত গুরত্ব পূর্ন সাংবিধানিক পদ পরিচালনা করেন, তাছাড়া এলাকার উন্নয়নে উনার ভূমিকা সক্রিয় ভাবে প্রত্যক্ষ করেন জনগণ। ২০২৩ নির্বাচনে বামকংগ্রেস জোটের প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়ে বিধানসভায় যান। এতে করে সমগ্র ধর্মনগর এলাকা জুড়ে খুশির আবহাওয়া পরিলক্ষিত হয়। শনিবার সকাল ১১ টায় ধর্মনগর বিবেকানন্দ স্বর্ধ শতবার্ষিকী ভবনে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতিতে বিজয় সমাবেশ শুরু হয়, ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বুত কেন্দ্র থেকে বিপুল সংখ্যক কর্মী সমর্থকরা উপস্থিত হন। আজকের বিজয় সমাবেশে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন, ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার, ধর্মনগর মন্ডল সভাপতি শ্যামল নাথ সহ মহকুমা ও মন্ডলের অন্যান্য নেতৃত্বরা।



